|
নাগেশ্বরীতে মাদক নির্মূল ও মাদক ব্যবসায়ীদের করা মামলা প্রতাহারের দাবিতে মানববন্ধন
আবু হানিফ, নাগেশ্বরী
|
![]() নাগেশ্বরীতে মাদক নির্মূল ও মাদক ব্যবসায়ীদের করা মামলা প্রতাহারের দাবিতে মানববন্ধন মানববন্ধনে বক্তারা, অবিলম্বে এই উপজেলা থেকে মাদক নির্মূল করতে হবে এবং মাদক ক্যবসায়ীদের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মান্নান, বণিক সমিতর সহ-সাধারণ সম্পাদক হাজ্বী সোহেল, পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা শাথার আহ্বায়ক মেহেদী হাসান, যুগ্ম আহ্বায়ক সানাউল কবীর স্বাদ, যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান মিমি, মুখ্য সংগঠক মোবাশ্বের হোসেনসহ অনেকে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা প্রশাসন চত্বরে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
