|
অবশেষে প্রতারক মিতা আটক
আবির হোসেন, কয়রা
|
![]() অবশেষে প্রতারক মিতা আটক স্থানীয় সূত্রে জানা যায়, মিতা আক্তার বিভিন্ন গ্রামে ঘুরে গরু দেওয়ার প্রলোভন দেখিয়ে জনপ্রতি ১,১২০ টাকা করে সংগ্রহ করছিলেন। এভাবে তিনি কয়রার বিভিন্ন গ্রামের সহজ-সরল মানুষের কাছ থেকে মোটা অংকের অর্থ আত্মসাৎ করেন। এর আগে একই ধরনের প্রতারণার অভিযোগে তিনি শ্যামনগর থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে ১৪ দিন জেল খেটেছেন। মিতার বাড়ি সাতক্ষীরার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নে। তার পিতার নাম মৃত ফিরোজ। উত্তর বেদকাশী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান জানান, “আমার এলাকার কাটমারচর গ্রামে মিতা যখন টাকা নিচ্ছিল তখন স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে লিখিত মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।” তিনি আরও বলেন, “মিতা স্বীকার করেছে সে প্রতারণা করেছে এবং ভবিষ্যতে আর করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে।”এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
