|
ভারতের বড় বড় যুদ্ধবিমান ‘ঘুড়ির মতো ভেঙেছে’ পাকিস্তান
নতুন সময় ডেস্ক
|
![]() ভারতের বড় বড় যুদ্ধবিমান ‘ঘুড়ির মতো ভেঙেছে’ পাকিস্তান শনিবার নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ভারত বড় বড় জেট নিয়ে পাঠিয়েছিল, কিন্তু আমাদের সেনারা সেগুলো এমনভাবে ভেঙেছে যেন ঘুড়ি কাটছে। যারা নিজেদের ইতিহাস ভুলে যায়, তারা ইতিহাসেই বিলীন হয়ে যায়। মোদি এখন সেই ক্ষত থেকেই নিজেকে সামলাচ্ছে। নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মন্ত্রী আরও বলেন, অনেক ছাত্রী আমার বাসায় এসে সংহতি জানিয়েছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। দেশের প্রতি এই ভালোবাসা সত্যিই অনন্য। ভারত বড় বড় জেট নিয়ে পাঠিয়েছিল, কিন্তু আমাদের সেনারা সেগুলো এমনভাবে ভেঙেছে যেন ঘুড়ি কাটছে। যারা নিজেদের ইতিহাস ভুলে যায়, তারা ইতিহাসেই বিলীন হয়ে যায়। মোদী এখন সেই ক্ষত থেকেই নিজেকে সামলাচ্ছে। তিনি বলেন, ১০ মে রাত পাকিস্তানের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় এনে দিয়েছে। তিন বাহিনীর প্রধান ও প্রতিটি সৈনিককে তিনি অভিনন্দন জানান। সেই সঙ্গে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বের প্রশংসা করে বলেন, প্রধানমন্ত্রী জাতির পাশে ছিলেন প্রতিটি পদক্ষেপে। খাজা আসিফ জানান, আগে জাতীয় ঐক্যে যে ফাটল ছিল, এখন তা পরিণত হয়েছে এক অটুট বন্ধনে। তিনি বলেন, সরকার সেনাবাহিনীর পাশে আছে, দেশের নিরাপত্তায় আমরা যে কোনো চূড়ান্ত পদক্ষেপ নিতে প্রস্তুত। শেষে তিনি বলেন, আমরা পূর্ব সীমান্তে ভারতের বিরুদ্ধে বিজয় পেয়েছি, ইনশাআল্লাহ পশ্চিম সীমান্তেও আরও বড় সাফল্য আসবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
