ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
গাজায় হাসপাতালেও হামলা চালালো ইসরায়েল, এক রাতে নিহত ৮১
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 14 May, 2025, 12:31 PM

গাজায় হাসপাতালেও হামলা চালালো ইসরায়েল, এক রাতে নিহত ৮১

গাজায় হাসপাতালেও হামলা চালালো ইসরায়েল, এক রাতে নিহত ৮১

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় এক দিনে আরও অন্তত ৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে দক্ষিণ গাজার দুটি হাসপাতালের কাছে চালানো বোমা হামলায় প্রাণ হারিয়েছেন ৩০ জন। আর উত্তর গাজায় মধ্যরাতের পর শুরু হওয়া একাধিক হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৫১ জন।

বুধবার (১৪ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনী গাজাজুড়ে হামলা আরও জোরদার করেছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বরাতে জানানো হয়, শুধুমাত্র মধ্যরাত থেকে উত্তর গাজায় নিহত হয়েছেন কমপক্ষে ৪৫ জন। এ ছাড়া অন্যান্য এলাকায় প্রাণ হারিয়েছেন আরও ছয়জন।

এর আগে দক্ষিণ গাজার ইউরোপীয় ও নাসের হাসপাতালের আশপাশে চালানো বিমান হামলায় প্রাণ হারান অন্তত ৩০ জন। নিহতদের মধ্যে চিকিৎসা নিতে আসা একজন ফিলিস্তিনি সাংবাদিকও ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, গাজায় ইসরায়েলের গণহত্যামূলক অভিযানে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে মঙ্গলবার পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৫২ হাজার ৯০৮ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও ১ লাখ ১৯ হাজার ৭২১ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, চলতি বছরের ১৮ মার্চ থেকে ইসরায়েলের নতুন দফার হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২ হাজার ৭৮০ জন, আহত হয়েছেন প্রায় ৭ হাজার ৭০০ জন। জানুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেই এ হামলা শুরু করে ইসরায়েল।

জাতিসংঘ বলছে, চলমান আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ জনগণ ইতোমধ্যেই বাস্তুচ্যুত হয়েছেন। পাশাপাশি অবরুদ্ধ এই উপত্যকার বেশিরভাগ অবকাঠামো আংশিক বা সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।

এর আগে গত বছরের নভেম্বরে গাজায় সম্ভাব্য যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এ ছাড়া গাজায় চলমান আগ্রাসনের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status