ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
নরসিংদীর পলাশে সাবেক সেনা কর্মকর্তাকে মারধর- ছাত্রদলের ৩ নেতা গ্রেফতার
পলাশ, নরসিংদী
প্রকাশ: Wednesday, 14 May, 2025, 12:36 PM

নরসিংদীর পলাশে সাবেক সেনা কর্মকর্তাকে মারধর- ছাত্রদলের ৩ নেতা গ্রেফতার

নরসিংদীর পলাশে সাবেক সেনা কর্মকর্তাকে মারধর- ছাত্রদলের ৩ নেতা গ্রেফতার

সাবেক সেনা কর্মকর্তার উপর হামলা ও কুপিয়ে জখম করার অভিযোগে নরসিংদীর পলাশের ৩ ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে নরসিংদী র‍্যাব-১১। সোমবার (১২ মে) রাতে কক্সবাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী র‍্যাব -১১ এর কমান্ডার সাদমান ইবনে আলম। গ্রেফতারকৃতরা হলেন, পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন,  ঘোড়াশাল পৌর ছাত্রদলের আহবায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ। এর আগে গত ১০ এপ্রিল পলাশ থানায় মামলা করেন ভুক্তভোগী ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত  সার্জেন্ট মো. মোজাম্মেল হক।

তিনি পলাশ উপজেলার বালিয়া গ্রামের আব্দুল ওয়াদুদ মিয়ার ছেলে। নরসিংদীর র‍্যাব-১১ এর কমান্ডার সাদমান ইবনে আলম বলেন, "সাবেক সেনাকর্মকর্তাকে মারধোর ও হামলার ঘটনায় ৩ জনকে গতকাল রাতে কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বিকালে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের রাজনৈতিক পরিচয় কি, সেটা মূখ্য নয়, অপরাধী হিসেবে গ্রেফতার করা হয়েছে।"এদিকে ছাত্রদলের তিন নেতা গ্রেফতারের প্রতিবাদে বিকেলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status