|
ভালুকায় বকেয়া বেতন ও বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ শ্রমিকদের
সাজ্জাদুল আলম খান, ভালুকা
|
![]() ভালুকায় বকেয়া বেতন ও বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ শ্রমিকদের শ্রমিকদের অভিযোগ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস ১১ মে’র মধ্যে পরিশোধের প্রতিশ্রুতি থাকলেও কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করেনি। এর প্রতিবাদে তারা প্রথমে মানববন্ধন এবং পরে মহাসড়ক অবরোধ করেন। উল্লেখ্য, এর আগেও বেতন পরিশোধে গড়িমসির কারণে গত ৯ ডিসেম্বর শ্রমিকরা একইভাবে আন্দোলনে নেমেছিলেন। সর্বশেষ জানুয়ারি ও ফেব্রুয়ারির বেতন এবং ঈদ বোনাস পরিশোধ না করেই কারখানাটি মার্চ মাসে লেঅফ ঘোষণা করে। খবর পেয়ে সেনাবাহিনী, শিল্প পুলিশ, হাইওয়ে ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন। তারা পরবর্তীতে ময়মনসিংহ কলকারখানা অফিস ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
শ্রীবরদীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
