ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
বাকেরগঞ্জ বিএনপির পকেট কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
মোঃ রানা সন্যামত, বরিশাল
প্রকাশ: Monday, 12 May, 2025, 7:00 PM

বাকেরগঞ্জ বিএনপির পকেট কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ

বাকেরগঞ্জ বিএনপির পকেট কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ

বরিশালের বাকেরগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির অবৈধ পকেট কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নেতাকর্মীরা।

সোমবার (১২ মে) দুপুর ১২ টা দিকে সরকারি বাকেরগঞ্জ কলেজের সম্মুখে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেছে।

উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব হারুন সিকদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন। 

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মালেক শিকদার, প্রবীন বিএনপি নেতা রত্তন আলী বিশ্বাস, সাবেক সহ-সভাপতি শওকত হোসেন হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক অ্যাডভোকেট মজিবুর রহমান মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, বিএনপি নেতা রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান মোল্লা প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে এ্যাড. নজরুল ইসলাম খান রাজন বলেন, সব বৈষম্য দূর করে ইতিবাচক মানসিকতায় রাষ্ট্র গড়তে পারলেই জুলাই বিপ্লবে নিহত শহিদদের শাহাদাত অর্থবহ হবে। বিএনপিকে শক্তিশালী করতে তিনি অনতিবিলম্বে বরিশাল জেলা বিএনপি মেয়াদোত্তীর্ণ কমিটির আহবায়ক আবুল হোসেন খানের গঠন করা উপজেলা ও পৌর বিএনপির পকেট কমিটি বাতিলের দাবি জানান। 

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।ফ্যাসিস্ট সরকারের পতন হলেও তাদের দোসররা দেশে ঘাপটি মেরে রয়েছে। ছাত্র-জনতার রক্তে অর্জিত এই স্বাধীনতা কোন ষড়যন্ত্রে নস্যাৎ করতে দেওয়া যাবে না। হামলা, ভাংচুর, লুটপাট, চাঁদাবাজি, দখলদারিত্ব বন্ধ করে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। তবেই নতুন বাংলাদেশ বিনির্মাণে সার্থক হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status