ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
উলিপুরে ব্রহ্মপুত্র নদে ভেসে উঠলো ২ ভাইয়ের মর‌দেহ
এম এইচ শাহীন, উলিপুর (কুড়িগ্রাম)
প্রকাশ: Monday, 12 May, 2025, 4:03 PM

উলিপুরে ব্রহ্মপুত্র নদে ভেসে উঠলো ২ ভাইয়ের মর‌দেহ

উলিপুরে ব্রহ্মপুত্র নদে ভেসে উঠলো ২ ভাইয়ের মর‌দেহ

কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে ব্রহ্মপুত্র ন‌দে গোসল কর‌তে নে‌মে ডু‌বে নিখোঁজ ইব্রা‌হিম ও ইমরান না‌মের দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ক‌রে‌ছেন স্থানীয়রা। সোমবার (১২‌ মে) সকাল ৭টার দি‌কে উপ‌জেলার হা‌তিয়া ইউনিয়‌নের পা‌লের ঘাট এলাকা থে‌কে তা‌দের মর‌দেহ উদ্ধার করা হয়। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি)‌ জিল্লুর রহমান।

জানা গে‌ছে, শিশু ইব্রা‌হিম আলী (১২) ও ইমরান হো‌সেন (৮)আপন দুই ভাই। গত শ‌নিবার (১০ মে) বেলা ৩টার দি‌কে উপ‌জেলার বুড়াবু‌ড়ি ইউনিয়‌নের চর জলাঙ্গারকু‌ঠি গ্রা‌মে ব্রহ্মপুত্র ন‌দে গোসল কর‌তে নে‌মে ডু‌বে যায় । খবর পে‌য়ে ফায়ার সা‌র্ভি‌সের ডুবু‌রি দল এবং স্থানীয়‌দের সহায়তায় অ‌নেক খোঁজাখুঁ‌জি ক‌রেও তাদের সন্ধান পাওয়া যায়‌নি। প‌রে আজ সোমবার সকা‌লে ঘটনাস্থল থে‌কে তিন কি‌লো‌মিটার ভা‌টি‌তে হা‌তিয়া ইউনিয়‌নের পা‌লের ঘাট এলাকায় দুই ভাই‌য়ের মর‌দেহ ভাস‌তে দে‌খে উদ্ধার করে স্থানীয়রা। 

উলিপুর থানা অফিসার ইনচার্জ জিল্লুর রহমান জানান, ঘটনাস্থ‌লে পুলিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status