|
শেরপুর বিআরটিএ অফিসে দুদকের অভিযান
রাকিবুল হাসান খোকন, শেরপুর
|
![]() শেরপুর বিআরটিএ অফিসে দুদকের অভিযান ৭ মে বুধবার দুপুরে দুদকের জামালপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. কামরুজ্জামানের নেতৃত্বে ৪ সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে দুদক কর্মকর্তারা লাইসেন্স প্রদান প্রক্রিয়ায় অসাধুতা, দালালদের উপস্থিতি ও অনিয়মিত পদ্ধতিতে ফিটনেস সার্টিফিকেট ইস্যুর প্রমাণ সংগ্রহ করেন। এ সময় বিআরটিএ কার্যালয়ের কিছু কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধেও অনিয়মে জড়িত থাকার অভিযোগ পান তারা। অভিযানকালে দুদকের জামালপুর সমন্বিত কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. আতিউর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
সশস্ত্র সংঘাত ও লাগাতার অবরোধে বিপর্যস্ত সাজেক বাড়ছে জনদুর্ভোগ
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ফল ব্যবসায়ী লুৎফর গ্রেপ্তার
