|
শেখ হাসিনাকে দুদকের চিঠি, কী আছে তাতে?
নতুন সময় ডেস্ক
|
![]() শেখ হাসিনাকে দুদকের চিঠি, কী আছে তাতে? দুদক সূত্র জানায়, দেশের বিভিন্ন বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পে অনিয়ম, লুটপাট ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে শেখ হাসিনা, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এবং মন্ত্রণালয়ের সাবেক সচিব মোকাম্মেল হককে তলব করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ৫ মে দুদক থেকে পাঠানো চিঠিতে তাদের নির্ধারিত সময়ে কমিশনে হাজির হতে বলা হয়। শেখ হাসিনার চিঠি পাঠানো হয়েছে তার ধানমন্ডির সুধাসদন এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ঠিকানায়। অন্যদের ক্ষেত্রেও একইভাবে ঢাকা ও নিজ নিজ জেলা ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে। তলবকৃতদের মধ্যে সাবেক প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ইতোমধ্যে গ্রেফতার হয়েছেন বলে জানা গেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং সাবেক সচিব মোকাম্মেল হক পলাতক রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
সশস্ত্র সংঘাত ও লাগাতার অবরোধে বিপর্যস্ত সাজেক বাড়ছে জনদুর্ভোগ
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ফল ব্যবসায়ী লুৎফর গ্রেপ্তার
