ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
উজিরপুরের হারতায় দিনমজুরের ঝুলন্ত লাশ উদ্ধার, জনমনে প্রশ্ন হত্যা নাকি আত্মহত্যা
এ এইচ অনিক
প্রকাশ: Saturday, 26 April, 2025, 11:03 AM

উজিরপুরের হারতায় দিনমজুরের ঝুলন্ত লাশ উদ্ধার, জনমনে প্রশ্ন হত্যা নাকি আত্মহত্যা

উজিরপুরের হারতায় দিনমজুরের ঝুলন্ত লাশ উদ্ধার, জনমনে প্রশ্ন হত্যা নাকি আত্মহত্যা

বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতায় এক দিনমজুর হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে শঙ্কা। স্থানীয় সুত্রে জানা যায় উপজেলার হারতা ৭নং ওয়ার্ডে নিজ বসতঘর থেকে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৪ এপ্রিল সকালে উজিরপুর মডেল থানার এসআই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে দিনমজুর সুধির হালদারের ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। সুত্রে জানা যায় হারতা ৭নং ওয়ার্ডের মৃত শুক্কর হালদারের ছেলে সুধির হালদার (৫৩) পার্শ্ববর্তী  ৫ নং ওয়ার্ডের জামাতা খোকন পারুয়ার বাড়িতে কয়েক দিন পূর্বে বেড়াতে  যায়।

 সেখান থেকে গত ২৩ এপ্রিল বিকেলে নীজ বাড়িতে ফিরে আসে। এরপর ২৪ এপ্রিল সকালে শাক তুলতে গিয়ে লক্ষী রানী নামের এক নারী সুধির হালদারের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে ডাকচিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে এসে  জড়ো হয় এবং বিষয়টি থানা পুলিশকে অবহিত করে। নিহতের ২য় স্ত্রী চম্পা হালদার একটি গার্মেন্টসে চাকরি করেন। তার ১ মেয়ে রয়েছে ।

 ১ম স্ত্রীর ২ মেয়ে,১ ছেলে রয়েছে। সরেজমিনে গিয়ে জানা যায় সুধির হালদারের বসতঘরের আড়ার সাথে দড়ি প্যাচিয়ে  আত্মহত্যা করে। এখানে জনমনে সন্দেহের কারন তার পুরুষাঙ্গ থেকে অধিক  রক্তক্ষরণ হয়েছে। তবে এ-আত্মহত্যা নিয়ে ভিন্ন ভিন্ন অভিযোগ তুলছে এলাকাবাসী। অনেকের ধারনা হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। আবার কেউ কেউ বলছে দুই স্ত্রী নিয়ে সুধির হালদারের সাথে তার দুই শশুর বাড়ির সাথে বিবাদ দীর্ঘদিনের।

 আত্মহত্যার কারন হিসেবে এটি ও হতেপারে এ ব্যাপারে জানতে চাইলে উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শওকত আলী বলেন আত্মহত্যার ব্যাক্তিদের পুরুসাঙ্গ থেকে রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা নেই। তবে অনেক সময় পুরুসাঙ্গ থেকে বীর্যপাত হতে পারে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে বাকিটা তদন্তে বেরিয়ে আসবে। স্থানীয়দের দাবি আত্মহত্যা নাকি হত্যাকরে লাশ ঝুলিয়ে রেখেছে এর প্রকৃত রহস্য উদঘাটন করার দাবি তাদের।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status