|
প্রতারণা মামলায় বেতাগীতে সাবেক যুবদল নেতা আটক
নতুন সময় প্রতিনিধি
|
![]() প্রতারণা মামলায় বেতাগীতে সাবেক যুবদল নেতা আটক বৃহস্পতিবার মশিউর রহমান কে আদালতে তোলা হবে বলে জানিয়েছেন বেতাগী থানার ওসি মনিরুজ্জামান। বেতাগী থানা সূত্রে জানা গেছে, পুলিশের চাকরি দেওয়ার জন্য বেতাগী উপজেলার রানীপুর এলাকার রনি মৃধার মা লুৎফা বেগমের সঙ্গে মৌখিকভাবে ৭ লাখ টাকায় চাকরির চুক্তি হয়।রনি মৃধার মা লুৎফা বেগম গোপনে সেটা ভিডিও করে রাখেন। চুক্তি অনুযায়ী চাকরি না হওয়ায় এবং মশিউর যোগাযোগ বিচ্ছিন্ন করলে ভুক্তভোগী পরিবার প্রতারণার বিষয়টি বুঝতে পারে। পরে ভুক্তভোগী পরিবারটি এই বিষয়টি বরগুনা পুলিশ সুপারকে অবহিত করেন। এরপর পুলিশ সুপারের নির্দেশে গোপন তথ্যের ভিত্তিতে বেতাগী থানা পুলিশ মোঃ মশিউর রহমানকে আটক করে। পরে রাত ৮টার দিকে চাকরি প্রত্যাশী রনি মৃধার মা লুৎফা বেগম বাদী হয়ে মশিউরের নাম উল্লেখ করে বেতাগী থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন। ওই মামলায় মশিউর রহমানকে পুলিশ গ্রেপ্তার করে। বেতাগী উপজেলা বিএনপির নেতাকর্মীরা জানান, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে মশিউর রহমান তার সৎ ভাই জিয়া শিশু একাডেমির মহাপরিচালক এম হুমায়ুন কবীরের প্রভাবে নানা ধরনের অপকর্ম করেছেন। তার কাজ হলো পুলিশে চাকরি দেওয়ার নাম করে মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করা। মশিউর বি,এন,পি,তে যোগ দেওয়ার আগে জাতীয় পার্টি করতো। ২০১৭ সাল পর্যন্ত আট বছর বেতাগী উপজেলা যুবদলের আহবায়ক হিসাব দায়িত্বে ছিলেন। নাম প্রকাশ না করা শর্তে বেতাগী উপজেলা যুবদলের এক নেতা বলেন, অন্যায় করলে তার সাজা হবে এটাই সত্য। মশিউর তার ভাইয়ের ক্ষমতা ব্যবহার করে নানা অপরাধ করেছেন। চাকরি দেওয়ার নাম করে মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন। তার কারণে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। মামলার বিষয়ে জানতে বাদির মোবাইল ফোনে কল দিলে তিনি তা রিসিভ করেনি। বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল হালিম বলেন, ‘পুলিশ কনস্টেবল নিয়োগে কোনো আর্থিক লেনদেন হয় না। সাধারণ মানুষ সচেতন হলে প্রতারকরা প্রতারণা করার সুযোগ পাবে না। পুলিশে চাকরি দেওয়ার নাম করে এক তরুণের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে মশিউর নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। আগেই আটক থাকা ওই ব্যক্তিকে ওই মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়েছে। আজ ২৪/০৪/২০২৫ ইং তারিখ মোঃ মশিউর রহমান কে কোর্টে চালান দেওয়া হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
