ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
অবশেষে অধ্যক্ষ জাহাঙ্গীর স্থায়ী বহিষ্কার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 26 April, 2025, 11:10 AM

অবশেষে অধ্যক্ষ জাহাঙ্গীর স্থায়ী বহিষ্কার

অবশেষে অধ্যক্ষ জাহাঙ্গীর স্থায়ী বহিষ্কার

ঢালুয়া হোমনাবাদ আদর্শ ডিগ্রী কলেজ অধ্যক্ষ মীর জাহাঙ্গীর আলমকে দূর্নীতির দায়ে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া হোমনাবাদ ডিগ্রী কলেজের এডহক কমিটির সভাপতি  এডভোকেট শাহজাহান সাজুর স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয় "অধ্যক্ষ নিয়োগের সময় কাম্য অভিজ্ঞতা না থাকা, ইতালি প্রবাসী ল্যাব সহকারী মো.জাকির হোসেন এর বেতন ভাতা অবৈধভাবে উত্তোলন ও আত্মসাৎ, আয়-ব্যয় হিসাব কলেজ পরিচালনা কমিটির নিকট উপস্থাপন না করা, কলেজের সকল রেকর্ডপত্র নিজ জিম্মায় রেখে প্রশাসনিক কাজে বিগ্ন সৃষ্টি করা,অসদাচরণ ও স্বেচ্ছাচারিতার অভিযোগে" অধ্যক্ষ মমীর জাহাঙ্গীর আলমকে অধ্যক্ষ পদ হতে স্থায়ী ভাবে বহিষ্কার করা হয়।

নোটিশ সূত্রে আরো জানা যায় অধ্যক্ষ জাহাঙ্গীরকে  বিভিন্ন সময়ে দূর্নীতির দায়ে কারন দর্শানোর নোটিশ করা হলেও সে কোন কারন দর্শাতে পারে নাই এবং তার বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা যাচাইয়ে একটি তদন্ত কমিটি করা হয়। তদন্ত কমিটি তার অপরাধের সত্যতা পেলে তাকে আবারো নোটিশের মাধ্যমে অস্থায়ী বরখাস্তের আদেশ  ও কেন অস্থায়ী বরখাস্ত করা হবে না মর্মে জানতে চাওয়া হলেও সে কোন নোটিশের জবাব প্রদান করে নাই। পাশাপাশি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমানকে চার্জ বুজিয়ে না দেওয়ায় গত  ২০/০৪/২৫খ্রী. এর সভায় স্থায়ী বরখাস্ত করা হয়।

এ ব্যপারে এডহক কমিটির সভাপতি এডভোকেট শাহজাহান সাজুর নিকট জানতে চাইলে তিনি বলেন- অধ্যক্ষ জাহাঙ্গীরের বিরুদ্ধে কলেজের  অর্থ আত্মসাৎ ও ব্যাপক  দূর্নীতির অভিযোগ প্রমানিত হওয়ায়   কমিটি তাকে স্থায়ী ভাবে বহিষ্কার করে। এ ব্যাপারে জানতে জাহাঙ্গীরকে মুঠোফোনে একাধিক বার কল করা হলেও সে ফোন রিসিভ করে নাই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status