ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
ইসরায়েলে হামলার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Thursday, 10 April, 2025, 8:47 PM

ইসরায়েলে হামলার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ইসরায়েলে হামলার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গাজীপুর মহানগর বিএনপির আয়োজনে ফিলিস্তিনের গাজা-রাফা'র নিরীহ ও নিরস্ত্র জনগণের উপর ইসরায়েলের সামরিক বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১০এপ্রিল) বিকেলে গাজীপুর মহানগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীরা খণ্ড-খণ্ড মিছল নিয়ে শিববাড়ি এলাকায় সমবেত হন। 

পরে তারা মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণকালে মিছিলে মিছিলে অগ্নিঝরা কণ্ঠে আওয়াজ তুলে ফিলিস্তিনের বাসিন্দাদের উপর হামলার প্রতিবাদে নানা প্রতিবাদী স্লোগান দেন। এসময় তারা বলেন "ফিলিস্তিনে" হামলা কেন জবাব চাই, জবাব চাই, জাতী সংঘ নিরব কেন, জবাব চাই, জবাব চাই, আমার ভাই মরলো কেন জবাব চাই দিতে হবে।

মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের নেতৃত্বে মিছিল ও সমাবেশে আরো উপস্থিত ছিলেন বিএনপির , যুগ্ম-সাধারন সম্পাদক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, প্রভাষক বশির উদ্দিন, বিএনপি নেতা তানভীর সিরাজ, শওকত হোসেন বাবু, কামাল উদ্দিন-সহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা।

বিক্ষোভ মিছিলটি মহানগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একটি প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা ইসরায়েলের নৃশংসতা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার তীব্র নিন্দা জানান। তারা বলেন, ফিলিস্তিনের ওপর চলমান হত্যাযজ্ঞ মানবতার বিরুদ্ধে অপরাধ, এবং এ বিষয়ে বিশ্ববাসীকে সৌচ্চার হতে হবে।

মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা আরো জানান, ফিলিস্তিনের জনগণের ন্যায্য অধিকার আদায়ে বিএনপি সবসময় তাদের পাশে রয়েছে এবং থাকবে। নেতৃবৃন্দ এই ন্যাক্কার জনক নিরস্ত্র মুসলিমদের উপর হামলা অবিলম্বে বন্ধে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান।

সমাবেশে মহানগর বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও নগরীর থানা, ওয়ার্ড ও পাড়া মহল্লার ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল-সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরও স্বতঃস্ফূর্ত উপস্থিতি অংশগ্রহণ ছিলো বেশ লক্ষণীয় মাত্রায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status