|
কাজিপুরে বিনামূল্যে বীজ ও সার পেল ক্ষুদ্র প্রান্তিক কৃষকেরা
নাবিউর রহমান (চয়ন), কাজিপুর
|
![]() কাজিপুরে বিনামূল্যে বীজ ও সার পেল ক্ষুদ্র প্রান্তিক কৃষকেরা বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে কাজিপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়নের ২৫০ জন কৃষককে আউশ ধান এবং ৩৫০ জনকে কৃষককে পাট বীজ প্রদান করা হয়েছে। কাজিপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরিফুল ইসলাম জানান, উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান ২৫০ জন, বীজ-৫ কেজি, ডিএপি-১০ কেজি, এমওপি-১০ কেজি এবং পাট- ৩৫০ জন, বীজ -১ কেজি, ডিএপি- ৫কেজি, এমওপি- ৫কেজি করে বিতরণ করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
