ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১২ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
মুগদায় এক ভবনের ৪ ফ্ল্যাটে দুর্ধর্ষ ডাকাতি, টাকা-স্বর্ণ লুট ও আহত ৪
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 7 April, 2025, 7:28 PM

মুগদায় এক ভবনের ৪ ফ্ল্যাটে দুর্ধর্ষ ডাকাতি, টাকা-স্বর্ণ লুট ও আহত ৪

মুগদায় এক ভবনের ৪ ফ্ল্যাটে দুর্ধর্ষ ডাকাতি, টাকা-স্বর্ণ লুট ও আহত ৪

ঢাকার মুগদার গ্রিন মডেল টাউন সোসাইটির ডি ব্লকের ৩ নম্বর রোডের ১৭ নম্বর বাড়িতে রবিবার (৬ এপ্রিল) রাত ৩টার দিকে  ভবনের চারটি ফ্ল্যাটে ডাকাতি হয়েছে। ডাকাতরা ওই ফ্ল্যাটগুলো থেকে টাকা ও স্বর্ণের অলংকার লুট করেছে বলে জানিয়েছে পুলিশ।

এ সময় ডাকাত দলের ধারালো অস্ত্রের আঘাতে ওই ভবনের মালিকসহ চারজন গুরুতর আহত হয়েছেন। আহতরা মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন ।  
আহতরা হলেন-ভবন মালিক হুমায়ূন ও তার স্ত্রী শাহীনূর আক্তার এবং আরেক ফ্ল্যাটের আব্দুল মান্নান ও তার ছেলে হাসান।

ওসি সাজেদুর রহমান বলেন, 'রাত ৩টার পর ডাকাতরা সেখানে গিয়ে ভবনের নিরাপত্তাকর্মীকে অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে। এরপর দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম তলার ফ্ল্যাটগুলোর চারটির দরজা ভেঙে ডাকাতি করে।'ডাকাতরা চারটি ফ্ল্যাট থেকে নগদ '৮০ হাজার টাকা ও  ভরি স্বর্ণালংকার লুট করে' নিয়ে গেছে।

ঘটনাস্থল থেকে পুলিশ, ডিবি, র‍্যাব, পিবিআই, সিআইডির ক্রাইম সিন ইউনিট বিভিন্ন আলামত সংগ্রহ করেছে বলেও জানিয়েছেন ওসি সাজেদুর রহমান।

গ্রিন মডেল টাউন সোসাইটির সাধারণ সম্পাদক এজাজ খান বলেন, 'আমাদের সোসাইটিতে অস্ত্রসহ ২০ থেকে ২৫ জন ডাকাত সদস্য ঢুকে পড়ে। তাদের মধ্য থেকে ৭ থেকে ৮ জন ডাকাত ভবনের ভেতরে ঢুকে প্রায় ঘণ্টাখানেক ধরে তাণ্ডব চালায়, বাকিরা ভবনের বাইরে ছিল।'

তিনি আরও বলেন, 'সবার হাতে দেশীয় ও আগ্নেয়াস্ত্র ছিল। ডাকাতদের দেশীয় অস্ত্রের আঘাতে ভবন মালিক হুমায়ূনসহ চারজন গুরতর জখম হয়েছেন।'

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status