|
তারেক রহমান জনগণের জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন সংগ্রাম করছেন”
ইয়ারব হোসেন ,সাতক্ষীরা
|
![]() তারেক রহমান জনগণের জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন সংগ্রাম করছেন” শনিবার (৫ এপ্রিল) বিকালে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া,দক্ষিণ শ্রীপুর,বিষ্ণুপুর ও মৌতলা ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার বার্তা নিয়ে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশে মানুষের ভোটের অধিকার হরন করেছে। রাতের আধারে ভোট দিয়ে বার বার ক্ষমতা দখল করেছেন। বাংলাদেশে একটি নির্বাচন কমিশন ছিলো কিন্তু বাংলাদেশের মানুষের ভোটার অধিকার ছিলোনা।গত ১৬ বছর দেশে আইন ছিলো আদালত ছিলো। কোন বিচার ছিলোনা। আদালতে দাড়িয়ে থাকা বিচার প্রার্থী রাজনৈতিক পরিচয়ে বিচারিক রায় নির্ধারিত হতো। সাধারন মানুষ কোন বিচার পেতো না। দেশে প্রশাসন ছিলো কিন্ত কোন নিরপেক্ষতা ছিলোনা। আমিনুর রহমান আমিন বলেন, দীর্ঘদিন বিএনপি সরকার গঠন করতে না পারায় শুধু শ্যামনগর-কালিগঞ্জ নয়, সাতক্ষীরায় কোনো উন্নয়ন হয়নি। এই এলাকার কৃষকদের সুবিধার্থে শস্য হিমাগার স্থাপন করা হবে। কালিগঞ্জ কৃষি কেন্দ্রিক উপজেলা হওয়া সত্ত্বেও এই এলাকার কৃষকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। কালিগঞ্জের কৃষকদের দীর্ঘদিনের দাবি ছিল ফসলের সঠিক দাম নিশ্চিত করতে হবে। আর বিএনপি ক্ষমতায় আসলে সকল ধরনের বৈষম্যের অবসান ঘটিয়ে কালিগঞ্জ সহ সাতক্ষীরা জেলার উন্নয়ন হবে। এসময় উপস্থিত ছিলেন, কালিগঞ্জ উপজেলা যুবদলের সিনিঃযুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম,কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃরোকনুজ্জামান, যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, আবুল হোসেন, ইদ্রিস আলী, উপজেলা জাসাস এর আহ্বায়ক মুরশিদ আলী গাজী, সিনিঃযুগ্ন আহ্বায়ক শাহাজান আলী মোড়ল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাঈদ সোহেল, যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম, জাকির হোসেন, ওমর ফারুক, জীবন প্রমুখ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
