|
ওয়াশিংটনসহ যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ
নতুন সময় ডেস্ক
|
![]() ওয়াশিংটনসহ যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ এতে বলা হয়, মেঘাচ্ছন্ন আকাশ এবং বৃষ্টির মধ্যেই বিক্ষোভে অংশ নিয়েছে ট্রাম্পবিরোধী বিক্ষোভকারীরা। আয়োজকরা সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, ন্যাশনাল মলের সামনে ২০ হাজারের বেশি বিক্ষোভকারী জড়ো হতে পারেন বলে আশা করা হচ্ছে। এই বিক্ষোভে দেড়শতাধিক অ্যাক্টিভিস্ট গ্রুপ অংশ নিয়েছে। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যসহ কানাডা এবং মেক্সিকোতে এই বিক্ষোভ ছড়িয়ে দেয়ার পরিকল্পনা করেছেন আয়োজকরা। নিউ জার্সির প্রিন্সটনের অবসরপ্রাপ্ত বায়োমেডিকেল বিজ্ঞানী টেরি ক্লিন এই বিক্ষোভে অংশ নিতে ওয়াশিংটন মনুমেন্টে উপস্থিত হন। অভিবাসন থেকে শুরু করে ডিওজিই কর্মী ছাটাই, চলতি সপ্তাহে শুল্ক আরোপ, শিক্ষা সবকিছুতে ট্রাম্পের নীতির প্রতিবাদ জানাতে বিক্ষোভে অংশ নেন তিনি। বলেছেন, আমি বলতে চাইছি, আমাদের পুরো দেশ অস্থিরতার মধ্যে আছে। সময়ের সঙ্গে সঙ্গে বিক্ষোভকারীর সংখ্যা বাড়তে থাকে। কোনো কোনো বিক্ষোভকারীর হাতে ইউক্রেনের পতাকা দেখা যায়। আবার কেউ ফিলিস্তিনের সমর্থনে কেফিয়াহ স্কার্ফ পরেছিল। তাদের হাতে ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা পোস্টার দেখা গিয়েছে। অন্যদিকে মঞ্চে ট্রাম্পের তীব্র সমালোচনা করেন মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটরা। এছাড়া ট্রাম্পের অর্থনৈতিক নীতি এবং এর ব্যাপক শুল্ক ব্যবহারও নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নিউ জার্সির ওয়েস্ট কেপ মে’র অবসরপ্রাপ্ত ম্যানেজার ৭৩ বছর বয়সী ওয়েন হফম্যান। ওহাইওর ২০ বছর বয়সী ইন্টার্ন কাইল একাই ট্রাম্পের সমর্থক ছিলেন। তিনি ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ টুপি পরে ওয়াশিংটন ডিসির সমাবেশের এক প্রান্তে হাঁটছিলেন। এ সময় তিনি বিক্ষোভকারীদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
