|
ময়মনসিংহে ২১ পরিববার অবরুদ্ধ
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
|
![]() ময়মনসিংহে ২১ পরিববার অবরুদ্ধ স্থানীয়রা জানান, উপজেলার কাশর মৌজার ৭৭দাগে হাজী বেলাল ফকির ও তার ভাই প্রতিবন্ধউ আইনুল ফকিরের সাথে আরিফ টেক্রটাইল কর্তৃপক্ষের জমি বিক্রি নিয়ে বিরোধের চলে আসছিলো। সম্প্রতি কারখানা কর্তৃপক্ষ রাস্তার দুই পাশে দুইটি ফটক রেখে সীমানা প্রাচীর নির্মাণ করেন। সর্বশেষ তারা ওই ফটকে লোহার দরজা লাগিয়ে দিয়ে গত ২৬ মার্চ সকালে তালা ঝুলিয়ে দেয়। এতে অবরুদ্ধ হয়ে পড়ে দুই পাশের তিনটি বাড়ির ২১ টি ভাড়াটিয়া পরিবার। তারা ওইসব বাড়িতে বসবাস করে বিভিন্ন কারখানায় চাকরি করেন। আরিফ টেক্সটাইলের লোকজন গেইটে তালা দেওয়ায় গত বুধবার সকাল থেকে তারা অবরুদ্ধ হয়ে আছেন। যাতায়তের বিকল্প ব্যবস্থা না থাকায় তারা বাড়ি থেকে বের হতে পারছেন না। এতে ভাড়াটিয়ারা নিজ কর্মস্থল এমনি মসজিদে নামাজ পড়তেও যেতে পাচ্ছেন না। হাজী বেলাল ফকির জানান, রাস্তায় তারও কিছু জমি আছে। তাদের বাড়ির ভাড়াটিয়াদের চলাচলে সুযোগ দেওয়ার শর্তে তিনি আফির টেক্সটাইল কর্তৃপক্ষকে তার জায়গার উপর দিয়ে রাস্তা নেওয়ার সুযোগ দেন। আরিফ টেক্সটাইল মিলের ম্যানেজার জিএম অবসরপ্রাপ্ত কমান্ডার বশির আহাম্মেদ জানান, গেইটে তালা দেয়ার বিষয়টি তার জানা নেই। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
মিয়ানমারে যুদ্ধ: রোহিঙ্গা ও রাখাইনদের কাছে ওপার থেকে যে খবর আসছে
অবহেলিত মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত পাইকগাছার কাটীপাড়া মাধ্যমিক বিদ্যালয়, ভবনের অভাবে বারান্দা ও টিনের ছাউনিতে চলছে ক্লাস
আলফাডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে পাঁচুড়িয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
যে কারণে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি
