|
গোমস্তাপুর সীমান্তে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও পাওয়ার টিলার জব্দ
কাবিরুল ইসলাম, গোমস্তাপুর
|
![]() গোমস্তাপুর সীমান্তে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও পাওয়ার টিলার জব্দ বিজিবি সূত্রে জানা যায়, ৫ জুলাই ২০২৬ তারিখ আনুমানিক সকাল ০৮:৫৫ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার অন্তর্গত রহনপুর বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল মান্নান এর নেতৃত্বে রহনপুর খয়রাবাদ নামক স্থানে পরিচালিত এই অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২৮৩ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ এবং ০১ টি মালবাহী পাওয়ার টিলার ট্রলি আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য ও যানবাহনের আনুমানিক সিজার মূল্য নির্ধারণ করে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ পারাপার, গরু ও মাদক পাচারসহ সব ধরনের চোরাচালান বন্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে মাদক ও চোরাচালান রোধে বিজিবির এই সর্বাত্মক ও কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অবহেলিত মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত পাইকগাছার কাটীপাড়া মাধ্যমিক বিদ্যালয়, ভবনের অভাবে বারান্দা ও টিনের ছাউনিতে চলছে ক্লাস
আলফাডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে পাঁচুড়িয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
পুরুষ ফুটবলাররা কেন এমন অন্তর্বাস পরে খেলেন
নলডাঙ্গায় একই রাতে পৃথক দুটি অগ্নিকাণ্ড, ভূমিভূত বসতবাড়ি ও মাইক্রোবাসে দুর্বৃত্তের আগুন
