|
স্বাধীনতা দিবসে শহীদদের শ্রদ্ধা জানালো সোনারগাঁও রিপোর্টার্স ক্লাব
নতুন সময় প্রতিনিধি
|
![]() স্বাধীনতা দিবসে শহীদদের শ্রদ্ধা জানালো সোনারগাঁও রিপোর্টার্স ক্লাব বুধবার (২৬ মার্চ) স্বাধীনতার ৫৫তম দিনে সকাল ১১ টায় উপজেলা রোডে সোনারগাঁও উইমেন্স কলেজ সংলগ্ন বিজয় স্তম্ভে ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান রানার নেতৃত্বে এ শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে মুক্তিযুদ্ধের স্মৃতি সম্বৃদ্ধ বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে তারা কিছু সময় নীরবে দাঁড়িয়ে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন ও তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন। এসময় আরো উপস্থিত ছিলেন সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইমরান হোসেন, দপ্তর সম্পাদক এসএম মনির হোসেন, সসহ-সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন সিফাত, অর্থ সম্পাদক মোতালেব প্রধান, প্রচার সম্পাদক লতিফুর রহমান দিপু, সদস্য তৌরব হোসেন ও প্রাথমিক সদস্য মো: হিরু প্রমুখ। উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছিলো মুক্তিযুদ্ধের। সেজন্য দিনটিকে বাঙালিরা প্রতিবছর শ্রদ্ধার সাথে স্মরণ করে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পর্যটন, তথ্যপ্রযুক্তি ও রিয়েল এস্টেট খাতে অপার সম্ভবনাময় অতিথি গ্রুপ
পাইকগাছায় বিএনপির বিনামূল্যে চক্ষু ক্যাম্পে সেবা নিলেন ৩ হাজার, ৫ শতাধিক রুগীর ছানি অপারেশনের ব্যবস্থা
কুড়িগ্রামে অতি উচ্চমাত্রার ক্রিস্টাল মেথ আইস মাদকসহ ১ ব্যক্তি আটক
কয়রা-পাইকগাছার উন্নয়নে ৩ কোটি টাকার বরাদ্দ দেয়ার মাঝে সীমাবদ্ধ নয়, এ অঞ্চলে সর্বাধিক বরাদ্দ দেয়ার অঙ্গিকার
