ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৫ জুলাই ২০২৬ ২০ আষাঢ় ১৪৩৩
৩১ বাস্তবায়নে শেরপুরে যুবদলের মতবিনিময় ও ইফতার মাহফিল
রাকিবুল হাসান খোকন,শেরপুর
প্রকাশ: Thursday, 27 March, 2025, 2:17 PM

৩১ বাস্তবায়নে শেরপুরে যুবদলের মতবিনিময় ও ইফতার মাহফিল

৩১ বাস্তবায়নে শেরপুরে যুবদলের মতবিনিময় ও ইফতার মাহফিল

শেদফারপুর সদরের কামারেরচর উচ্চবিদ্যালয় মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ভিত্তিতে সাম্য ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে মতবিনিময় সভা ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে। 

২৬ মার্চ বিকেলে শেরপুর জেলা সদরে কামারেরচর ইউনিয়ন  বিএনপি অঙ্গ সংগঠনের সহযোগিতায় শেরপুর জেলা যুবদলের সভাপতি সফিকুল ইসলাম মাসুদ এ অনুষ্ঠানের আয়োজন করেন।

 প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মো: শফিকুল ইসলাম মাসুদ। এসময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি এডভোকেট মোখলেছুর রহমান জীবন, শেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি আজহার আলী, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি জিতেন্দ্র মজুমদার, সহসভাপতি মীর কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মোল্লা, শাহজাহান আলী, দপ্তর সম্পাদক রেজাউল করিম বাবুসহ আরো অনেকে। 

এসময় সফিকুল ইসলাম মাসুদ বলেন, আমি শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলাম। আপনারা আমাকে ভোট দিয়েছিলেন। আমি নির্বাচিতও হয়েছিলাম। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ জোর করে আমাকে ফেল করায়। মামলা হামলা নির্যাতনের কারণে আপনাদের সাথে দেখা করতে পারিনাই। স্বৈরাচারের পতনের পর এখন আমরা মুক্ত। কিন্তু বিএনপির প্রতিটি  নেতাকর্মীদের জনসাধারণে পাশ্বে থাকতে হবে। জনগনকে কোনভাবেই হয়রানি করা যাবেনা। সামনে নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে এ এলাকার উন্নয়ন করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status