|
দুর্নীতিবাজ, চাঁদাবাজদের বিএনপিতে ঠাই হবেনা : হাসান উদ্দিন সরকার
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() দুর্নীতিবাজ, চাঁদাবাজদের বিএনপিতে ঠাই হবেনা : হাসান উদ্দিন সরকার গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৪নং ওয়ার্ড বিএনপি ও সকল সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে খালেদা জিয়ার রোগমুক্তি ও সু-স্বাস্থ কামনায় দোয়া ও ইফতার মাহফিলে যোগ দিয়ে প্রধান অতিথীর বক্তব্যে এসব কথা বলেন তিনি। ররিবার (২৩মার্চ) ৩৪নং ওয়ার্ডের মালেকেরবাড়ি ছয়দানা এলাকার ফাতেমা আজমত শাহী জামে মসজিদে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথী আরো বলেন, "দেশনেতা তারেক রহমান ঘোষণা করেছেন সাধারণ মানুষের কাছে, যাদের পদ পদবী নাই যারা গরীব মানুষ তাদেরও একটা ভোট, অতএব ভোটের মূল্য একি। দেশে ষড়যন্ত্র চলছে বিশেষ করে বিএনপির প্রতি, কারন যেই ফল ভালো তার দিকে নজর থাকে বেশি, আর যেই ফল খারাপ তার দিকে নজর থাকেনা। নির্বাচন হবে, ধানের শীষ নিয়ে (বিএনপির) যিনি আসবেন , দলের সকলে হিংসা বিদ্বেষ ভূলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।" তিনি বলেন, "সাধারণ মানুষদের কাছে আবেদন আমি প্রায় ৬০-৬৫ বছর ধরে রাজনীতি করি। আমি টংঙ্গীকে যেভাবে দেখেছি গাছাকেও সেভাবে দেখেছি। অতএব আপনাদের পাশে আছি, যুদ্ধের সময়েও গাছাতে আমি ছিলাম। যুদ্ধের পরও আপনাদের গাছায় থেকেছি। আপনাদের কাছে আবেদন কোন ষড়যন্ত্রে কান দিবেন না। এখনও বেগম জিয়া বেঁচে আছেন।" হাসান উদ্দিন সরকার বলেন, "সেদিন পত্রিকায় দেখলাম বিদেশি গুরুত্বপূর্ণ ব্যাক্তিত্ব বললো আমি যদি বাংলাদেশের নাগরিক হোতাম, তাহলে বিএনপিকে একটা ভোট দিতাম। তাহলে বিএনপির প্রতি মানুষের কত ভালোবাসা। পৃথিবীর আনাচে কানাচে বিদেশিরাও বিএনপিকে কতো ভালোবাসে। সকল ইসলামী দলের আমরা যারা আন্দোলন করেছি সকলে ঐক্যবদ্ধ থাকবো। আশাবাদী আমরা আগামী নির্বাচন ঐক্যবদ্ধভাবে করবো।" প্রধান অতিথী বলেন, "পিছনে ফিরে তাকানোর সময় নাই। আলেম ওলামা পির মাশায়েখ মসজিদের ইমাম সাহেবদের বলবো আপনারা আলোচনা করেন। নবী করিম (সা.) তিনি মসজিদে থেকে রাজনীতি করেছেন। তারেক রহমানের নির্দেশ মেনে আপনারা কাজ করবেন। যারা হেলিকপ্টারে করে ঢাকা থেকে গাজীপুরে আসে সেই রাজনীতি আর চলবেনা। অনেকে অনেক কিছু স্বপ্ন দেখছেন সেটা বুঝতে পারবেন কিছুদিনের মধ্যে।" আলোচনার শেষে জিয়া পরিবারের সকলের জন্যে ও নিজের জন্যেও দোয়া কামনা করেন। গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী আব্দুস সামাদের সভাপতিত্বে, গাজীপুর জেলা জিয়া পরিষদের সাবেক যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন ও গাছা থানা শহীদ জিয়া স্বৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক রুবেল মণ্ডলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথীর বক্তব্য দেন, গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন খান। আরো বক্তব্য দেন, কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোড়ল, গাছা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান, থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম মণ্ডল ও আব্দুর রশিদ মণ্ডল, গাসিক ৩৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শফিউল্লা খান বকুল ও সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোতাহারসহ অন্যরা। এসময় উপস্থিত ছিলেন, ৩৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহফুজুর রহমান, নগরীর মালেকেরবাড়ি বাজার সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, গাছা থানা শহীদ জিয়া স্বৃতি সংসদের সভাপতি হাফিজুর রহমান হাফিজ ও সাধারণ সম্পাদক আবু কাওসার, বিএনপি নেতা আজিজ, রঞ্জু তরফদার, আমিরসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা। শেষে খালেদা জিয়া ও বিএনপি পরিবারের সকলের রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মোনাজাত শেষে কয়েকশতাধিক রোযাদারদের নিয়ে ইফতার গ্রহণ অনুষ্ঠিত হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
