ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
নেত্রকোণায় বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির ইফতার মাহফিল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 23 March, 2025, 12:14 PM
সর্বশেষ আপডেট: Sunday, 23 March, 2025, 12:58 PM

নেত্রকোণায় বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির ইফতার মাহফিল

নেত্রকোণায় বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির ইফতার মাহফিল

নেত্রকোণায় বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির দোয়া, ইফতার মাহফিল ও আলোচনা সভা হয়েছে।

শনিবার (২২মার্চ) সন্ধ্যায় নেত্রকোণা শহরের তেরীবাজারস্থ সমিতির জেলা কার্যালয়ে জেলার বিভিন্ন ঔষধ ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও ঔষধ কোম্পানির প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন। 

ইফতার মাহফিলের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, নেত্রকোণা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও জেলা আদালতের জিপি আইনজীবী মাহফুজুল হক। 

সমিতির সাবেক সিনিয়র সহসভাপতি ঔষধ ব্যবসায়ী শংকর চন্দ্র সাহা রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ঔষধ ব্যবসায়ী শামসুদ্দিন খান, মুখলেছুর রহমান চৌধুরী, মোঃ বজললুর কবির, ফরহাদ আহাম্মেদ, মোঃ আনোয়ার হুসেন, অসীম সাহা, সুদিপ্ত দত্ব চৌধুরী, এমরান সানি, এসএম মোখলেছুর রহমান চয়ন, ভানু দত্ত সহ অন্যরা।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status