ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩
পিরোজপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ
জালিস মাহমুদ, পিরোজপুর
প্রকাশ: Monday, 10 March, 2025, 9:12 PM

পিরোজপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

পিরোজপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

পিরোজপুরে সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে ঈদ উপহার বিতরণ করেছে আইএফআইসি ব্যাংক পিরোজপুর জেলা শাখা।

সোমবার (১০ মার্চ) ইন্দুরকানী উপজেলার টগড়া কামিল মাদ্রাসা ও ইয়াতিমখানায় ৫০ জন ছাত্রদের
 মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার বিতরণ করেন পিরোজপুর ০১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও  ইন্দুরকানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী।

 এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াত ইসলামের আমির অধ্যক্ষ তোফাজ্জল হোসেন ফরিদ, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল ইসলাম, টগড়া কামিল মাদ্রাসা ও ইয়াতিমখানার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল্লাহ হিল মাহমুদ, আইএফআইসি ব্যাংকের পিরোজপুর ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ কামাল হোসেন সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনসাধারণ ও মাদ্রাসার শিক্ষার্থীরা।

উল্লেখ্য, দেশব্যাপী সকল জেলা সমূহে পবিত্র রমজান মাসব্যাপী এই কর্মসূচী পালন করছে আইএফআইসি ব্যাংক। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে আইএফআইসি ব্যাংক সারা বছর বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status