ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩
শ্রীবরদীতে পৌর বিএনপির উদ্যোগে মতবিনিময়, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জোবায়ের সোহাগ, শ্রীবরদী
প্রকাশ: Monday, 10 March, 2025, 9:10 PM

শ্রীবরদীতে  পৌর বিএনপির উদ্যোগে মতবিনিময়, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শ্রীবরদীতে পৌর বিএনপির উদ্যোগে মতবিনিময়, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও জুলাই আগস্টে ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনের আন্দোলনে সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
১০ ই মার্চ সোমবার বিকেলে শ্রীবরদী পৌর এলাকার সেকদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে পৌর বিএনপির ৭,৮, ও ৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে  এ মত বিনিময়, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন  বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও শ্রীবরদী ঝিনাইগাতী নির্বাচনী এলাকার সাবেক এমপি মাহমুদুল হক রুবেল। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, শ্রীবরদী পৌরসভার সাবেক মেয়র আব্দুল হাকিম। 
এসময় পৌর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান খোকন, উপজেলা বিএনপি নেতা এস এম সোহান, এডভোকেট রেজুয়ান উল্লাহ, আবু হারিচ বাচ্চু, শেরপুর জেলা বিএনপি'র সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক মোল্লা, যুবদল নেতা ইকলাছুর রহমান লিটন, শ্রমিকদল নেতা ফজলুল করিম লাকি, ওলামা দলনেতা হাফেজ মাসুদ, ছাত্রদল নেতা আপেল মাহমুদ, রোকনুজ্জামান রোকন, শোভন শাহরিয়ার রাফি, পৌর বিএনপি নেতা আমিনুল ইসলাম, জাহিদুল ইসলাম সোহেল, আব্দুল হাই মন্ডল, সহ উপজেলা,  পৌর বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী এবং ধর্মপ্রান রোজাদাররা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status