ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩
ভোলাহাটে বৈদ্যুতিক সর্ট শার্কিটের আগুনে গবাদীপশু সমেত বাড়ি ভস্মিভূত!
মোহাম্মদ রবিউল ইসলাম , চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: Monday, 10 March, 2025, 5:27 PM

ভোলাহাটে বৈদ্যুতিক সর্ট শার্কিটের আগুনে গবাদীপশু সমেত বাড়ি ভস্মিভূত!

ভোলাহাটে বৈদ্যুতিক সর্ট শার্কিটের আগুনে গবাদীপশু সমেত বাড়ি ভস্মিভূত!

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামুশা গ্রামে কাওসার আলীর বসতবাড়ী সমেত ১১টি গাভী ও শতাধিক হাঁস-মুরগি বিদ্যুতের শর্ট শার্কিটের আগুনে পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত পরিবার থেকে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম সীমান্তবর্তী চামুশা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে কাওশার আলী (৪৫) এর বসত বাড়ীতে এ অগ্নিকাণ্ডটি ঘটে। ৯ মার্চ -২০২৫ রাত প্রায় ৯টার দিকে বিদ্যুতের শর্ট শার্কিটের আগুনে ১টি বাড়ী সম্পূর্ণ ভস্মীভূত হয়। একই সাথে ঐ বাড়ীর ১১টি গাভীসহ শতাধিক হাঁস-মুরগী আগুনে পুড়ে ছাই হয়।

ক্ষতিগ্রস্ত কাওশার জানান, রাত প্রায় ৯টার দিকে তারাবীহ্ নামাজের সময়ে বাড়ীতে বিদ্যুতের শর্ট শার্কিট থেকে এ আগুন লাগলে বাড়ীঘর, মালামাল, নগদ কিছু টাকাসহ ১১টি গাভী, হাঁস মুরগী আগুনে ভস্মীভূত হয়েছে । কাওশার জানান, তার ক্ষতির পরিমান প্রায় ২২ লাখ টাকা। এ ব্যাপারে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম আগুনে পুড়ে ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেন। 




পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status