ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩
ঈদু উপলক্ষে স্যামসাং হোম অ্যাপ্লায়েন্সে ৪০ হাজার পর্যন্ত ক্যাশব্যাক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 10 March, 2025, 5:24 PM

ঈদু উপলক্ষে স্যামসাং হোম অ্যাপ্লায়েন্সে ৪০ হাজার পর্যন্ত ক্যাশব্যাক

ঈদু উপলক্ষে স্যামসাং হোম অ্যাপ্লায়েন্সে ৪০ হাজার পর্যন্ত ক্যাশব্যাক

ঈদুল ফিতরকে আনন্দময় করতে স্যামসাং নিয়ে এসেছে বিশেষ ক্যাম্পেইন ‘ঈদের খুশি স্যামসাংয়ে বেশি!’ এ ক্যাম্পেইনের আওতায় টিভি, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেনে বিশেষ ক্যাশব্যাক ও এক্সচেঞ্জ অফার মিলছে। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত চলবে ক্যাম্পেইনটি।

ক্যাম্পেইনের আওতায় স্যামসাং পণ্য কিনে ২০ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার এবং ৪০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার সুবিধা নেয়া যাবে। পাশাপাশি, ৩৬ মাস পর্যন্ত সহজ ইএমআই সুবিধাও থাকছে। ক্যাম্পেইনের আকর্ষণীয় ডিলে ৫৫ ইঞ্চির ফোরকে ইউএইচডি টিভি ডিইউ৮০০০, ১৬,৪০০ টাকা ছাড়ে কেনা যাবে ৯৩,৫০০ টাকায়। আরেকটি বেস্ট ডিল হচ্ছে ৫,০০০ টাকা ছাড়ে টপ মাউন্ট ফ্রিজার আরটি৩১ বি১ (৩০৫ লিটার নেট ক্যাপাসিটি) এর দাম হবে ৮৫,৯০০ টাকা মাত্র।

এছাড়াও, ৪৩ডিইউ৮০০০ টিভিটির আসল মূল্য ৬৯,৯০০ টাকা হলেও, ১১ হাজার টাকা ছাড়ে এর দাম হবে ৫৮,৯০০ টাকা মাত্র। ১৫৯,৯০০ টাকা মূল্যের ৬৫ডিইউ৮০০০ মডেলের টিভির দাম ৩৩ হাজার টাকার ক্যাশব্যাক ও ৩ হাজার টাকার এক্সচেঞ্জ অফারের পর হবে ১২৩,৯০০ টাকা মাত্র। টিভি দেখার ক্ষেত্রে যারা অবিশ্বাস্য অভিজ্ঞতা পেতে চান, তারা এখন এস৯৫ডি সিরিজের নতুন ৬৫ ইঞ্চি ওএলইডি টিভি পাচ্ছেন মাত্র ৩৯৫,৯০০ টাকায়

ডিজিটাল ইনভার্টার কম্প্রেসরে ২০ বছরের ওয়্যারেন্টি সহ স্যামসাংয়ের রেফ্রিজারেটরের মডেলভেদে রয়েছে অবিশ্বাস্য সুবিধা। এর আরটি৩৫ ২২ (৩৪৫ লিটার নেট ক্যাপাসিটি, মেইড ইন থাইল্যান্ড, এআই সহ বিস্পোক টিএমএফ) ৭ হাজার টাকা ক্যাশব্যাকে মাত্র ১০৯,৯০০ টাকায় পাওয়া যাবে। এছাড়া বেস্ট ডিলে আরটি৪২ বি১ (৪৬৫ লিটার নেট ক্যাপাসিটি, মেইড ইন থাইল্যান্ড, মেটাল টিএমএফ) ১০ হাজার টাকা ক্যাশব্যাক অফারে মাত্র ১১৯,৯০০ টাকায় পাওয়া যাবে। 

একইসাথে, ঈদের এই বিশেষ ক্যাম্পেইনকে সামনে রেখে টপলোড এবং ফ্রন্টলোড ওয়াশিং মেশিনের সাথে থাকছে ২ লিটার লিকুইড ডিটারজেন্ট সম্পূর্ণ ফ্রি। স্যামসাং-এর সকল ওয়াশিং মেশিনের ডিজিটাল ইনভার্টার মোটরে আছে ২০ বছরের ওয়ারেন্টি এবং মাইক্রোওয়েভ ওভেনের সিরামিক এনামেল কোটিংয়ে আছে ১০ বছরের ওয়ারেন্টি। 

এই ক্যাম্পেইন বিষয়ে স্যামসাং বাংলাদেশের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “এই বছর ঈদের আনন্দকে আরও বহুগুণ বাড়াতে ক্রেতাদের জন্য সেরা মানের হোম অ্যাপ্লায়েন্সে অবিশ্বাস্য সব অফার নিয়ে এসেছি আমরা। আকর্ষণীয় সব ডিল আর স্বাচ্ছন্দ্যদায়ক পেমেন্ট অপশন সুবিধা আছে ‘ঈদের খুশি স্যামসাংয়ে বেশি’ ক্যাম্পেইনটিতে।

এই অফারগুলো ইলেকট্রা ইন্টারন্যাশনাল, র‍্যাংগস ইমার্ট, ট্রান্সকম ডিজিটাল সহ স্যামসাং অনুমোদিত সকল আউটলেটে পাওয়া যাবে। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে স্যামসাং কাস্টমার সার্ভিস (০৮০০০৩০০৩০০) অথবা স্যামসাং বাংলাদেশের ফেসবুক https://www.facebook.com/SamsungBangladesh  পেইজ ভিজিট করুন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status