ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩
হিমাগারের আলু রাখার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে কুড়িগ্রামের আলু চাষিরা
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Monday, 10 March, 2025, 5:30 PM

হিমাগারের আলু রাখার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে কুড়িগ্রামের আলু চাষিরা

হিমাগারের আলু রাখার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে কুড়িগ্রামের আলু চাষিরা

হিমাগারের আলু রাখার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে কুড়িগ্রামের আলু চাষিরা। আজ সোমবার ১০ মার্চ দুপুরে আলু চাষিরা শহর প্রদক্ষিণ শেষে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে 
প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে।'সকল আলু চাষি এক হও-এক হও, কৃষক যোগায় ক্ষুধায় অন্ন, সে কৃষক কেন আজ বিপন্ন "এই প্রতিপাদ্যকে সামনে রেখে 

ভাড়া বৃদ্ধি প্রত্যাখান করে প্রতিবাদ সমাবেশ সফল করার লক্ষ্যে কুড়িগ্রাম জেলার প্রত্যেকটি উপজেলার সকল ইউনিয়ন থেকে আগত আলু চাষীরা সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হয়। এসময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম স্বনির্ভর আলু চাষি ও ব্যাবসায়ীর সভাপতি আবুল কাসেম দুলাল ব্যাপারী, সাধারণ সম্পাদক সোলায়মান আলী, উপদেষ্টা শাহ আলম মোস্তফা।

 বক্তব্যে সভাপতি দুলাল ব্যাপারী বলেন, আলুর হিমাগারের বর্ধিত ভাড়া অনতিবিলম্বে প্রত্যাখান করে কেজি প্রতি ৫ টাকা নির্ধারণ করা হোক। সাধারণ সম্পাদক সোলায়মান আলী বলেন, কোল্ড স্টোরের ভাড়া বৃদ্ধি করে কৃষকের উপর এভাবে নির্যাতন ও নিপীড়ন চালানো মোটেই কাম্য নয়।

অন্যদিকে আলু চাষি সাজেদ আলী বলেন, আলু হিমাগারে ভাড়া বৃদ্ধি এটা ভোক্তাদের উপর প্রভাব পড়বে। সমাবেশ শেষে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status