|
নারীদের ধর্ষণ-নির্যাতনসহ হেনস্তার প্রতিবাদে সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের মানববন্ধন
নতুন সময় প্রতিনিধি
|
![]() নারীদের ধর্ষণ-নির্যাতনসহ হেনস্তার প্রতিবাদে সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের মানববন্ধন সোমবার (১০ মার্চ) দুপুর ১২ টার সময়ে সোনারগাঁ সরকারি কলেজের সামনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে ছাত্রদল নেতাকর্মী সংক্ষিপ্ত বক্তব্যে নারীদের নিরাপত্তা দেওয়ার জোরদার দাবি জানায়। বক্তব্যে বক্তরা বলে, ২৪ এর নতুন দেশে আমরা শান্তি শৃঙ্খলার প্রত্যাশা করি৷ অথচ আমাদের মা-বোনরা রাস্তাঘাটে অনিরাপদ। তাদের উপর ঝাপিয়ে পড়ছে নরপিশাচরা। আমরা প্রত্যেকটা ধর্ষণের যথাযথ বিচার চাই। বর্তমানে শিশুরাও নিরাপদ নাই, বগুড়ার ৮ বছর বয়সী ছোট্ট বাচ্চাকে অমানবিকভাব ধর্ষণ করা হয়েছে। এ ঘটনার অপরাধীদের অতি দ্রুত ফাঁসি দেওয়া লাগবে সরকারকে। তারা আরও বলে, ৬ মাস অতিবাহিত হওয়া সত্বেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক করতে ব্যর্থ হয়েছে সরকার। যেখানে সেখানে মব ঘটছে। এর প্রতিবাদ জানাচ্ছি আমরা। মানববন্ধনে উপস্থিত ছিলেন, পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি ফরহাদ শিকদার, নারায়নগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান, সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি প্রার্থী আমিনুল ইসলাম, আবু ইসলাম, হাবিবুর রহমান হাবিব, মাহমুদা আক্তার মিতু, মাহমুদা আক্তার ও হোসেনপুর এস.পি ইউনিয়ন ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা হোসাইন মাহামুদ প্রমুখ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতাদের
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
