|
পানছড়িতে অবৈধ ভাবে আনা কাঠ আটক করেছে ৩ বিজিবি
মারুফুজ্জামান রেজা, পানছড়ি
|
![]() পানছড়িতে অবৈধ ভাবে আনা কাঠ আটক করেছে ৩ বিজিবি ১০ মার্চ/২৫ সোমবার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে তারবন ছড়া এলাকা হতে নাঃ সুবেঃ মোঃ মোফাজ্জল হোসেনের নেতৃত্বে থাকা টহল দল ১৩৫.৩১ ঘনফুট কাঠের আটক করেন। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮৩,৫০০ টাকা হতে পারে। ৩ বিজিবি ও লোগাং জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া, পিএসসি, এএসসি জানান, আটককৃত গোলকাঠ বন বিভাগের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলমান। সীমান্ত রক্ষায়, অবৈধ চোরাচালান ও পাচার রোধে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারী জোরদার আছে। দেশ মাতৃকার সেবায় সর্বদা বিজিবি মর্যাদার সাথে কাজ করে যাচ্ছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
