ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩
ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি বগুড়ায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন
দীপক কুমার সরকার, বগুড়া
প্রকাশ: Monday, 10 March, 2025, 4:14 PM

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি বগুড়ায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি বগুড়ায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

মাগুরায় আট বছরের শিশু ধর্ষণসহ দেশব্যাপী বিভিন্ন ধর্ষণকান্ডের প্রতিবাদ এবং ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বগুড়া সদর সহ বিভিন্ন উপজেলায় পৃথক পৃথক মানববন্ধন ও
বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা থেকে মিছিলটি বের হয়। মিছিলে অংশ নেয় বগুড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
মিছিলটি শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে। প্রতিবাদ কর্মসূচীতে ফাঁসির দন্ডপ্রাপ্ত এক ধর্ষকের মাথায় জমটুপি (কলো রঙের কাপড় দিয়ে তৈরি)। দন্ডিত সেই ধর্ষকের হাতে এবং কোমড়ে দড়ি বেঁধে টেনে নিয়ে যাচ্ছেন দুই নারী- এমন দৃশ্য অবলোকন করলেন বগুড়াবাসী। সারা দেশে ধর্ষণকান্ডে জড়িতদের গ্রেফতার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সর্বস্তরের শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশে প্রতীকী ওই দৃশ্য ফুটিয়ে তোলা হয়। মিছিলটির অগ্রভাবে প্রতীকীভাবে দন্ডিত এক ধর্ষককে রাখা হয়। তাদের পেছনে থাকা শতাধিক শিক্ষার্থী ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে শ্লোগান দিচ্ছিলেন। শ্লোগানগুলোর মধ্যে একটি ছিল ‘তুমি কে আমি কে
আছিয়া আছিয়া
’। প্রতিবাদ কর্মসূচী চলাকালীন সময়ে শিক্ষার্থীরা সড়কের উপর বসে পড়ে বিক্ষোভ প্রদর্শন করে। এতে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ হয়ে যায়। একই দাবীতে বেলা সাড়ে ১২ টার দিকে শহরের বনানী এলাকায় ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে বগুড়া সরকারী পলিটেকনিক ইন্সটিটিউট এর শিক্ষার্থীরা। ১০মিনিট তারা সেখানে অবস্থান করে।এসময় শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগান দেন।
এর আগে রবিবার(০৯ মার্চ) রাতে সরকারি আজিজুল হক কলেজ থেকে শিক্ষার্থীদের বিশাল মশাল মিছিল বের হয়ে শহরের সেউজগাড়ী মোড় এলাকা প্রদক্ষিণ করে কলেজ
ক্যাম্পাস চত্বরে সমাবেশ হয়েছে।

এদিকে জেলার শেরপুর উপজেলায় একই দিন সোমবার (১০ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শেরপুর সরকারি কলেজের সামনে এ কর্মসূচি পালন করা হয়। দেশব্যাপী
নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে বগুড়ার শেরপুরে মানববন্ধন করেছে
জাতীয়তাবাদী ছাত্রদল। অপরদিকে সাড়ে ১২টার দিকে ঢাকা বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ কর্মসূচি নারী শিক্ষার্থীরা। মানববন্ধন চলাকালে ছাত্রদলের সংগঠক আরমান হোসেনের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ছাত্র নেতা অন্তর আহমেদ, শাকিল রহমান, মিঠু চৌধুরী, ফরিদুল ইসলাম, শাহাদত হোসেন, বাকির উদ্দিন, রাব্বি হাসান, জামরুল ইসলাম, সৈকত মাহমুদ প্রমুখ। এতে বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতনসহ ধর্ষনের শিকার হচ্ছেন। আমরা নারীসমাজের নিরাপত্তা চাই। আর কোন আছিয়া’র মতো ঘটনা আমরা দেখতে চাই না। অবিলম্বে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status