ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
পিরোজপুরে মোবাইল কোর্ট অভিযানে ইটভাটায় তিন লাখ টাকা জরিমানা
জালিস মাহমুদ, পিরোজপুর
প্রকাশ: Saturday, 8 March, 2025, 8:28 PM

পিরোজপুরে মোবাইল কোর্ট অভিযানে ইটভাটায় তিন লাখ টাকা জরিমানা

পিরোজপুরে মোবাইল কোর্ট অভিযানে ইটভাটায় তিন লাখ টাকা জরিমানা

পিরোজপুরের ইন্দুরকানীতে মোবাইল কোর্ট অভিযানে তিনটি ইটভাটায় তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৮ মার্চ) বিকেলে উপজেলার খোলপটুয়া গ্রামে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মাদ আলী। 

এসময় পরিবেশ অধিদফতরের পিরোজপুর জেলার সহকারী পরিচালক নিখিল চন্দ্র ঢালী ও ইন্দুরকানী থানার ওসি মারুফ হোসেন উপস্থিত ছিলেন। 

অভিযানে মেসার্স আল-আমীন ব্রিকস ইন্ডাষ্ট্রিজ, নেয়ামত ব্রিকস ও কঁচা ব্রিকস ইন্ডাষ্ট্রিজকে এক লাখ টাকা করে মোট তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

এবিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মাদ আলী জানান, ইট প্রস্তত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী ইন্দুরকানীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা করা হয় । জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status