ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
নারী ও শিশু ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে মশাল মিছিল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 8 March, 2025, 8:44 PM

নারী ও শিশু ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে মশাল মিছিল

নারী ও শিশু ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে মশাল মিছিল

বাংলাদেশে নারী ও শিশু ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে মশাল মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের  বেগম রোকেয়া হলের নারী শিক্ষার্থীরা।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে রোকেয়া হল থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে মিছিলটি ভিসি চত্বর হয়ে ফের রোকেয়া হলের সামনে শেষ হয়।

শিক্ষার্থীরা বলেন, গত কয়েকদিন ধরে বাংলাদেশে ধর্ষণ, যৌন হয়রানি ও নারীদের হেনস্তার ঘটনা ঘটছে। যা এদেশের প্রতিটি মেয়ের জন্য উদ্বেগজনক। তাই যারা নারীদের অসম্মান করে, ধর্ষণ করে তাদের বেঁচে থাকার অধিকার নেই। ধর্ষণের শাস্তি হিসবে মৃত্যুদণ্ডকে কার্যকর করতে হবে।

এসময় শিক্ষার্থীরা “সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে”, “একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জবাই কর”, “ধর্ষকদের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন” ইত্যাদি স্লোগান দিয়ে প্রতিবাদ জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status