|
সরাইলে প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং
আমজাদ হোসেন, সরাইল
|
![]() সরাইলে প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মনীরা কায়ছান বলেন, অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করার দায়ে ২ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং বাজারে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন, নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় এবং ক্রয়-বিক্রয় রসিদ সংরক্ষণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। এর আগে, সোমবার উপজেলার বারিউড়া ও সরাইল বড় বাজারে দ্রব্যমূল্য সহনশীল রাখতে বাজার মনিটরিং এর অংশ হিসেবে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন, নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় এবং ক্রয়-বিক্রয় রসিদ সংরক্ষণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। এই সময় ৪ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে পবিত্র রমজান মাসের শুরুতে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং করায় প্রশংসা করছেন এলাকাবাসি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
