|
শেরপুরের নকলায় বৈদ্যুতিক সেচ পাম্পের ঘর থেকে কৃষকের মরদেহ উদ্ধার
মো: কায়সার উদ্দিন, শেরপুর
|
![]() শেরপুরের নকলায় বৈদ্যুতিক সেচ পাম্পের ঘর থেকে কৃষকের মরদেহ উদ্ধার ইউনিয়নের দুধেরচর গ্রাম থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। মন্তাজ আলী স্থানীয় কছিমদ্দিনের ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকালে বসতবাড়ীর কাছে বৈদ্যুতিক সেচ পাম্পে বোরো ধান ক্ষেতে পানি দিতে যায় মন্তাজ আলী। অনেক সময় পেরিয়ে গেলেও মন্তাজ আলী বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে মন্তাজ আলীর শ্যালক জয়নাল আবেদীন বৈদ্যুতিক সেচ পাম্পের ঘরে মন্তাজ আলীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দেয়। পরে বিষয়টি নকলা থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে মন্তাজ আলীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
