|
লক্ষ্মীপুরে সমাহিত হলেন অভিনেতা শাহবাজ সানী
নতুন সময় ডেস্ক
|
![]() লক্ষ্মীপুরে সমাহিত হলেন অভিনেতা শাহবাজ সানী এরপর তাকে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসকরা জানান তিনি হার্ট অ্যাটাক করেছেন। এরপর রাত তিনটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর তাকে ভোরেই নিজ গ্রাম লক্ষ্মীপুরের রায়পুরে নিয়ে যাওয়া হয়। আজ বাদ জোহর সেখানে জানাজা শেষে সেখানকার গোরস্থানে অভিনেতাকে দাফন করা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন সানীর বন্ধু ও নাট্য পরিচালক মাসরিকুল আলম। তিনি জানান, গতকাল রাতে যখন কয়েকজনের সঙ্গে আড্ডা দিচ্ছিলো তখন আমাকে জানিয়েছিলেন যে, আমার বাসায় আসবেন। রাতে আমার বাসায় এসে খাওয়া দাওয়া করবেন। এরপর খবর পেলাম তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে এসে দেখলাম তিনি আর নেই। এদিকে অভিনেতার বিদায়ে শোকে মুহ্যমান বিনোদন অঙ্গন। জিয়াউল ফারুক অপূর্ব, তানজিন তিশা, ইমরাউল রাফাত, রাফাত মজুমদার রিংকু থেকে শুরু করে অনেক অভিনয়শিল্পী-নির্মাতা সানীর অকাল প্রয়াণে শোক প্রকাশ করেন। শাহবাজ সানী অভিনীত নাটকের মধ্যে রয়েছে ‘আব্দুল্লাহ’, ‘চরের মাস্টার’, ‘বিফলে মূল্য ফেরত’, ‘ট্রাভেল শো’, ‘মহব্বত’ ইত্যাদি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
শ্রীবরদীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
