ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩
নলডাঙ্গায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
সিরাজুল ইসলাম, নলডাঙ্গা
প্রকাশ: Thursday, 16 July, 2026, 4:10 PM

নলডাঙ্গায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নলডাঙ্গায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নাটোরের নলডাঙ্গায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল এমরান খাঁন। সভায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরা হয় এবং তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

বৃহস্পতিবার(১৬ জুলাই) সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, 'জুলাই শহীদদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের কাছে তাঁদের আদর্শ ও আত্মত্যাগের ইতিহাস তুলে ধরতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। জুলাইয়ের এই আন্দোলন কেবল কোনো কোটা সংস্কারের দাবিতে সীমাবদ্ধ ছিল না, এটি ছিল স্বৈরাচার, দুর্নীতি, বৈষম্য এবং ভোটাধিকার হরণের বিরুদ্ধে এদেশের ছাত্র-জনতার এক উত্তাল বিস্ফোরণ। নিরস্ত্র ছাত্র-জনতা যেভাবে বুলেটের সামনে অটল সাহসে বুক পেতে দাঁড়িয়েছিল, তা বিশ্ব ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে। তাঁদের এই অসীম সাহস ও রক্তের বিনিময়ে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছে।'

এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামীম হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ নূরে আলম, সমাজ সেবা কর্মকর্তা সুমন সরকার, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ রকিবুল হাসান সুজন, নলডাঙ্গা পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম আবু তাহের, প্রকৌশলী হারুনুর রশিদ, উপজেলা জামায়াতের আমির মোঃ আব্দুর রব, উপজেলা বিএনপি সাবেক সংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, মোঃ বাদশা, মুখ্য সংগঠক জাতীয় যুব শক্তি, মোঃ মতিউর রহমান, আহ্বায়ক যুব শক্তি নলডাঙ্গা উপজেলা, জুলাই যোদ্ধা মোঃ সোহানসহ জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status