ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
বিএনপির সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক আজ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 15 February, 2025, 10:48 AM

বিএনপির সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক আজ

বিএনপির সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক আজ

জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি)।প্রথমদিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত সাত সদস্যের কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির সঙ্গে। ছয় মাস মেয়াদি এই কমিশন পর্যায়ক্রমে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির খান জানান, শনিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বেলা ৩টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকটিতে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এরপর থেকে পর্যায়ক্রমে অন্য দলগুলোর সঙ্গেও আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য কমিশন।

প্রসঙ্গত, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিশনের অন্য সদস্যরা হলেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক এবং দুদক সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান।

ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে পুলিশের কার্যক্রমসহ নির্বাচনব্যবস্থা, জনপ্রশাসন, বিচার বিভাগ ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর সুপারিশ বিবেচনা ও গ্রহণের জন্য জাতীয় ঐকমত্য গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তিগুলোর সঙ্গে আলোচনা করবে। এ বিষয়ে পদক্ষেপের সুপারিশ করবে জাতীয় ঐকমত্য কমিশন। এই কমিশনের সাচিবিক দায়িত্ব পালন করবে প্রধান উপদেষ্টার কার্যালয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status