ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
যশোর ভৈরব নদে ৮৫০ মেট্রিক টন ইউরিয়া সার বোঝাই জাহাজ ডুবি
প্রিয়ব্রত ধর, অভয়নগর
প্রকাশ: Monday, 10 February, 2025, 7:16 PM

যশোর  ভৈরব নদে  ৮৫০ মেট্রিক টন ইউরিয়া সার বোঝাই জাহাজ ডুবি

যশোর ভৈরব নদে ৮৫০ মেট্রিক টন ইউরিয়া সার বোঝাই জাহাজ ডুবি

যশোর শিল্প নগরী নওয়াপাড়াতে ভৈরব নদে ইউরিয়া সার বোঝাই  কার্গো জাহাজ ডুবে গেছে।  রোববার সকালে উপজেলার শুভরাড়া এলাকায় ভৈরব নদে ইউরিয়া সার বোঝাই এম.ভি. সেভেন সীজ-৪ কার্গো জাহাজটির তলা ফেটে পানি ঢুকে নদের পানিতে ডুবে যায় বলে জানা যায়। ডুবে যাওয়ার সময় জাহাজে প্রায় ৮৫০ মেট্রিক টন ইউরিয়া সার ছিল বলে সংশ্লিষ্টরা বলছেন।

ওই ইউরিয়া সার বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) বিদেশ থেকে আমদানি করেছে। ঢাকার পরিবহন ঠিকাদারী প্রতিষ্ঠান সামিট অ্যাসোসিয়েটস ওই ইউরিয়া সারের পরিবহন ঠিকাদার।

বিসিআইসি সূত্র জানায়,  মোংলা বন্দর থেকে  বড় জাহাজ থেকে ইউরিয়া সার ছোট জাহাজে(কার্গো জাহাজ) করে অভয়নগরের নওয়াপাড়ায় আনা হয়। নওয়াপাড়ায় কার্গো জাহাজ থেকে নামিয়ে ওই ইউরিয়া সার ট্রাকে করে  দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলার বাফার গুদামে নেওয়া হয়। 

সূত্র জানায়,সেখান থেকে কার্গো জাহাজ এম.ভি. সেভেন সীজ-৪ এ বোঝাই দিয়ে গত ৫ ফেব্রুয়ারি রাতে জাহাজটি অভয়নগর উপজেলার শুভরাড়া খেয়াঘাট এলাকায় ভৈরব নদের ঘাটে নোঙর করে। গতকাল শনিবার রাতে শক্ত কোনো কিছুর সঙ্গে তলদেশের আঘাত লেগে কার্গো জাহাজটি তলা ফেটে যায়। এতে জাহাজে পানি উঠতে থাকে। এরপর নদে জোয়ার শুরু হয়। এসময় জাহাজটি ধীরে ধীরে নদের পানিতে তলিয়ে যেতে থাকে। আজ রোববার সকাল পাঁচটার দিকে জাহাজটি নদের পানিতে তলিয়ে যায়।


 গতকাল শনিবার জাহাজ থেকে ইউরিয়া নামানোর কাজ শুরু হয়। ৯০০ বস্তা সার নামানো হয়।  জাহাজের তলদেশের সঙ্গে  পাথর কিংবা শক্ত কোনো বস্তুর সজোরে আঘাত লাগে। এতে কার্গো জাহাজটির তলদেশ ফেটে যায়। রাত ১২টার দিকে নদে জোয়ার আসতে শুরু করে। এতে জোয়ারের সময় জাহাজে পানি উঠতে থাকে এবং জাহাজটি ধীরে ধীরে নদের পানিতে তলিয়ে যেতে থাকে। আজ ভোর পাঁচটার  দিকে জাহাজটি নদের পানিতে ডুবে যায়।

তিনি বলেন, কার্গো জাহাজে পানি ঢুকে অনেক সার ভিজে গেছে। আজ রোববার জাহাজ থেকে প্রায় ৪০০ মেট্রিক টন ইউরিয়া সার নামানো হয়েছে। 

পরিবহন ঠিকাদারী প্রতিষ্ঠান সামিট অ্যাসোসিয়েটস এর ব্যবস্থাপক ওবায়দুল হক বলেন, অভয়নগরের ভৈরব নদে ইউরিয়া সার বোঝাই জাহাজ ডুবে যাওয়ার কোনো খবর আমরা পাইনি। 

এর আগে গত ২৫ জানুয়ারি অভয়নগর উপজেলার সিদ্দিপাশা এলাকায় ভৈরব নদে গম বোঝাই এমভি ওয়েস্টার্ণ-২ কার্গো জাহাজটি কাত হয়ে পানি ঢুকে নদের পানিতে ডুবে যায়। ডুবে যাওয়ার সময় জাহাজে প্রায় ৭০০ মেট্রিক টন গম ছিল।
প্রিয়ব্রত ধর,অভয়নগর যশোর।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status