ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
‘শত শত বিলিয়ন’ ডলারের জালিয়াতি উন্মোচনে সাহায্য করবেন ইলন মাস্ক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 10 February, 2025, 6:06 PM

‘শত শত বিলিয়ন’ ডলারের জালিয়াতি উন্মোচনে সাহায্য করবেন ইলন মাস্ক

‘শত শত বিলিয়ন’ ডলারের জালিয়াতি উন্মোচনে সাহায্য করবেন ইলন মাস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার ফক্স নিউজে সম্প্রচারিত এক ভাষণে বলেছেন, সরকারি চাকরি ছাঁটাইয়ের দায়িত্বে থাকা ইলন মাস্ক ফেডারেল সংস্থাগুলোতে ‘শত শত বিলিয়ন ডলারের জালিয়াতি’ খুঁজে বের করতে সাহায্য করবেন।

ট্রাম্প জানান, খরচ কমানোতে প্রেসিডেন্টের প্রচেষ্টার নেতৃত্বে থাকা বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্ক অপ্রয়োজনীয় ব্যয় কমাতে বড় ধরনের সাহায্য করবেন।

সুপার বোল ফুটবল চ্যাম্পিয়নশিপের আগে সম্প্রচারিত ফক্স নিউজে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মার্কিন জনগণ চায় ‘আমি যেন অপচয় খুঁজে পাই।’

ট্রাম্প ফক্স নিউজ চ্যানেলের ব্রেট বেয়ারকে বলেন, ‘আমরা কোটি কোটি, শত শত বিলিয়ন ডলারের জালিয়াতি ও অপব্যবহার খুঁজে বের করতে যাচ্ছি এবং আপনি জানেন, জনগণ আমাকে সেই ভিত্তিতে নির্বাচিত করেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status