ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
চ্যাম্পিয়নস ট্রফির আগে আবারও চোট পেলেন সৌম্য
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 10 February, 2025, 5:59 PM

চ্যাম্পিয়নস ট্রফির আগে আবারও চোট পেলেন সৌম্য

চ্যাম্পিয়নস ট্রফির আগে আবারও চোট পেলেন সৌম্য

ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন সৌম্য সরকার। সদ্য সমাপ্ত বিপিএল দিয়ে ফিরেছিলেন মাঠে। তাকে চ্যাম্পিয়নস ট্রফিতে পাওয়া নিয়ে আশাবাদী ছিলেন নির্বাচকরা। তবে আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে চলা অনুশীলনে আবারও চোটে পড়েছেন সৌম্য।

সোমবার (১০ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই বাংলায় অনুশীলনে নামেন ক্রিকেটাররা। সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলনের সময় পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীর একটি বল সৌম্যের ডান হাতের আঙুলে আঘাত করে। সঙ্গে সঙ্গেই ব্যথায় মাঠে লুটিয়ে পড়েন এই টাইগার ওপেনার।

বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম প্রাথমিক শুশ্রূষা দেন সৌম্যকে। কিছুক্ষণ বাদে ড্রেসিংরুমে হেঁটে চলে যান তিনি। চ্যাম্পিয়নস ট্রফির আগে সৌম্যের এমন আঘাত নিশ্চিতভাবে চিন্তা বাড়াবে বাংলাদেশের। কেননা এই ডান হাতের আঙুলের ইনজুরি থেকেই সেরে উঠার পর তিনি মাঠে নেমেছিলেন। যদিও তার নতুন এই চোট কতটা গুরুতর সেটি এখনও জানা যায়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status