|
আদালতে ডাক পড়ায় ফের অসুস্থ নেতানিয়াহু!
নতুন সময় ডেস্ক
|
![]() আদালতে ডাক পড়ায় ফের অসুস্থ নেতানিয়াহু! ইসরায়েল জানিয়েছে, সম্প্রতি ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে দেখা করে ফেরার পর তেল আবিবের আদালতে ডাক পড়েছে নেতানিয়াহুর। দুর্নীতির অভিযোগে ফৌজদারি বিচার পুনরায় শুরু হয়েছে। তবে শুনানিতে উপস্থিত হয়ে নেতানিয়াহু জানিয়েছেন, তিনি চিকিৎসা নিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। তাকে উচ্চ মাত্রায় অ্যান্টিবায়োটিক নিতে হচ্ছে। নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে থাকায় গত সপ্তাহে সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে হাজির হননি। আগের সপ্তাহেও তিনটি শুনানির মধ্যে দুটি বাতিল করা হয়েছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের জন্য যুক্তরাষ্ট্র সফরকে 'ঐতিহাসিক' হিসেবে বর্ণনা করলেও তিনি আদালতে বলেন, সফরটি 'চিকিৎসাগতভাবে চ্যালেঞ্জিং' ছিল। ২০২৪ সালের ডিসেম্বরে প্রোস্টেট অপসারণের জন্য অস্ত্রোপচার করা হয়েছিল নেতানিয়াহুর। তিনি আদালতে বলেন, বর্তমানে তাকে প্রতিদিন ১,৫০০ মিলিগ্রামের অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। ফলে চ্যালেঞ্জ বাড়ছে। সাক্ষ্য দেওয়ার দিন তার নিয়মিত বিরতির প্রয়োজন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
