|
খুলনা রেঞ্জ'র পদোন্নতি আনসার ব্যাটালিয়ন সদস্যদের র্যাংক ব্যাজ পরিধান
নতুন সময় প্রতিনিধি
|
![]() খুলনা রেঞ্জ'র পদোন্নতি আনসার ব্যাটালিয়ন সদস্যদের র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, খুলনা রেঞ্জের উপপরিচালক এএসএম আজিম উদ্দিন। সভাপতিত্ব করেন সহকারী পরিচালক, মোঃ হুমায়ূন কবীর । প্রধান অতিথি সদ্য পদোন্নতি প্রাপ্ত বিভিন্ন পদবির আনসার ব্যাটালিয়ন সদস্যদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে র্যাংক ব্যাজ পরিয়ে দেন। প্রধান অতিথি এএসএম আজিম উদ্দিন পদোন্নতি প্রাপ্ত সদস্যদের উদ্দেশ্যে বলেন, জৈষ্ঠতা, যোগ্যতা ও কর্মদক্ষতা ফল হিসেবে এ পদোন্নতি। পদোন্নতি মানুষের কর্মে অনুপ্রেরণা সৃষ্ঠি করে, পেশাদরিত্বের মান বৃদ্ধি করে। তিনি আরো বলেন অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালন, সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠানে সঠিকভাবে দায়িত্ব পালন, বাহিনীর সুনামসহ পদ মর্যাদা ধরে রাখার জন্য সর্বদা সচেষ্ট থাকতে হবে এবং অর্পিত দায়িত্ব সততা নিষ্ঠার সাথে পালনের জন্য সকলের প্রতি আহব্বান জানান। অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন রেঞ্জ কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী ও আনসার ব্যাটালিয়ন সদস্য বৃন্দ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
