ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাবেক সংসদ সদস্য ডা. আব্দুল আজিজকে গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 4 February, 2025, 7:41 PM

সাবেক সংসদ সদস্য ডা. আব্দুল আজিজকে গ্রেপ্তার

সাবেক সংসদ সদস্য ডা. আব্দুল আজিজকে গ্রেপ্তার

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ডা. আব্দুল আজিজকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (৩ ফেব্রূয়ারী) রাতে রাজধানীর কলাবাগান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু। তিনি বলেন, সোমবার রাতে রাজধানীর কলাবাগান থেকে সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ডা. আব্দুল আজিজকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত ১১ সেপ্টেম্বর তাড়াশ থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান আসাদ। একাদশ জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী ও সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী প্রচারণার গাড়িবহরে হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে এ মামলা করেন আসাদ। এতে অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ ছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৯ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে ৩শ জনকে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ একাদশ জাতীয় নির্বাচনে ১২ ডিসেম্বর বিএনপির প্রার্থী আব্দুল মান্নান তালুকদার বিনোদপুর বাজারে পূর্ব নির্ধারিত নির্বাচনী পথসভা সভা করতে যান। মামলার এক নম্বর বিবাদী আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজের প্রত্যক্ষ হুকুমে অন্যান্য আসামিরা হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা চালিয়ে তার গাড়ি ভাঙচুরসহ নাশকতা চালায় এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। হামলায় শতাধিক বিএনপির নেতাকর্মী গুরুতর আহত হন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status