|
২ বছরের মধ্যে দিল্লিকে ‘বাংলাদেশি’ মুক্ত করব : অমিত শাহ
নতুন সময় ডেস্ক
|
![]() ২ বছরের মধ্যে দিল্লিকে ‘বাংলাদেশি’ মুক্ত করব : অমিত শাহ রোববার (২৬ জানুয়ারি) ভারতীয় বার্তাসংস্থা পিটিআই ও সংবাদমাধ্যম দ্য হিন্দুর পৃথক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ভোটের প্রচারে অংশ নিয়ে রোববার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যটির ক্ষমতাসীন দল আম আদমি পার্টিকে (আপ) ‘অবৈধ আমদানিওয়ালি পার্টি’ (অবৈধ আয়ের দল) হিসেবে বর্ণনা করেছেন ৷ দিল্লির নরেলা বিধানসভা আসনে নির্বাচনি জনসভায় দেওয়া ভাষণে অমিত শাহ অভিযোগ করেন, দিল্লিতে ১০ বছরের শাসনকালে অরবিন্দ কেজরিওয়াল ভোট পাওয়ার জন্য মিথ্যা প্রচার এবং দুর্নীতিতে লিপ্ত হওয়া ছাড়া আর কিছুই করেননি। জনগণকে আম আদমি পার্টিকে ক্ষমতা থেকে উৎখাত করে তাদের ‘দুঃশাসন’ শেষ করার আহ্বান জানিয়ে অমিত শাহ বলেন, ‘বিজেপি তার সমস্ত নির্বাচনি প্রতিশ্রুতি পূরণ করবে। দিল্লিকে বিশ্বের এক নম্বর রাজধানী করবে। আগামী মাসের নির্বাচনে যদি বিজেপি জয়ী হয়, তাহলে দিল্লিকে অবৈধ বাংলাদেশি অভিবাসী এবং রোহিঙ্গাদের হাত থেকে মুক্ত করবে। এদিকে অমিত শাহ’র এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে আম আদমি পার্টি। দলটি বলেছে, বিজেপির আসল লক্ষ্য দিল্লির উন্নয়ন নয়, বরং কেবল অরবিন্দ কেজরিওয়ালকে আক্রমণ করা। উল্লেখ্য, ৭০ আসনের দিল্লি বিধানসভায় আগামী ৫ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হবে। আর আগামী ৮ ফেব্রুয়ারি ফলাফল প্রকাশ করা হবে। সূত্র: দ্য হিন্দু
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কৃষক দলের পদধারী নেতা হয়ে মহানগর মহিলা কলেজে একক আধিপত্য বিস্তার সহযোগী অধ্যাপক সেলিমের বিরুদ্ধে
মাদক ঠেকাতে দীঘিনালা পুলিশের সঙ্গে জনসম্পৃক্ততার আহ্বান
সাজেক বাঘাইহাট জোনের উদ্যোগে ওয়ার্কশপ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্টিত
ফুলবাড়ীতে নবাগত পল্লী বিদ্যুৎ ডিজিএমকে বৈদ্যুতিক নির্মান শ্রমিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা
