ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
সাংবাদিক আনিসের উপর হামলার ঘটনায় প্রেস ক্লাবের নিন্দা,দায়ীদের গ্রেফতারে তিন দিনের আল্টিমেটাম
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 24 January, 2025, 9:50 PM

সাংবাদিক আনিসের উপর হামলার ঘটনায় প্রেস ক্লাবের নিন্দা,দায়ীদের গ্রেফতারে তিন দিনের আল্টিমেটাম

সাংবাদিক আনিসের উপর হামলার ঘটনায় প্রেস ক্লাবের নিন্দা,দায়ীদের গ্রেফতারে তিন দিনের আল্টিমেটাম

সোনারগাঁ প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সময়ের আলো পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি আনিসুর রহমানের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছে সোনারগাঁও প্রেস ক্লাব। 


বৃহস্পতিবার রাতে প্রেস ক্লাব কার্যালয়ে প্রেস ক্লাবের মাসিক সভায় কার্যনির্বাহীর কমিটির এ নিন্দা জানায়। 

এ সময় কার্যনির্বাহী কমিটি আনিসের উপর হামলাকারীদের গ্রেফতারের জন্য প্রশাসনকে তিন দিনের আল্টিমেটাম দিয়েছে। 


সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি এম এম সালাউদ্দিনের সভাপতিত্বে উক্ত সভায়  নির্বাহীর কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী আগামী তিন দিনের মধ্যে আনিসের উপর আমলা কারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয় অন্যথায় সোনারগাঁও প্রেসক্লাব সহ সোনারগাঁয়ের সকল সাংবাদিক একত্রিত হয়ে কঠোর আন্দোলনের নামা হবে বলে জানানো হয়েছে।  


সোনারগাঁ প্রেসক্লাবের সভাপতি এম এম সালাউদ্দিন জানান, সাংবাদিকের উপর হামলার ঘটনা অত্যন্ত নেক্কারজনক এটি কোনভাবেই মেনে নেয়া হবে না। যারা এ হামলার সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায়  আনতে হবে অন্যথায় সোনারগাঁ সকল সাংবাদিক মহল একত্রিত হয়ে এ হামলার কঠিন জবাব দিবে। 

উল্লেখ্য গত ২০ জানুয়ারি 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ভূমি অফিসে  তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয় দৈনিক সময়ের আলো পত্রিকার সাংবাদিক মো. আনিছুর রহমান। 

এ ঘটনায় সাংবাদিক আনিছুর রহমান বাদি হয়ে মঙ্গলবার সকালে ৪ জনকে বিবাদী করে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন। 


আহত সংবাদিক আনিছুর রহমান বলেন, আমি পেশাগত কাজে উপজেলা ভূমি অফিসে গেলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা আমার উপর হামলা করে। হামলার পূর্বে সোনারগাঁ পৌরসভার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক ও তার ভাই হাসনাইন আমাকে মোবাইল ফোনে হুমকি দেয়।

 তার আরেক ভাই মাহাবুবুর রহমান ও রায়হান হত্যা মামলার আসামী মোহন আমাকে পিটিয়ে মারাক্তকভাবে আহত করে। এক পর্যায়ে টেনে হেঁচড়ে অপহরণের চেষ্টা করে। এসময় আশপাশের লোকজন এগিয়ে এলে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।  


সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। 

দায়ীদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status