ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
সাতক্ষীরার কুল এখন ঢাকা সহ দেশের সর্বত্রে ,চাষীরাও হচ্ছে লাভবান
রবিউল ইসলাম,শ্যামনগর
প্রকাশ: Friday, 24 January, 2025, 9:53 PM

সাতক্ষীরার কুল এখন ঢাকা সহ দেশের সর্বত্রে ,চাষীরাও হচ্ছে লাভবান

সাতক্ষীরার কুল এখন ঢাকা সহ দেশের সর্বত্রে ,চাষীরাও হচ্ছে লাভবান

সাতক্ষীরার কুল এখন ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক ভাবে চাহিদা মেটাচ্ছে,আমের পাশাপাশি কুল ও নজর কেড়েছে দেশের মানুষের, স্বাদ আর মিষ্টির কারনে এ কুলের চাহিদা সর্বত্রে, এমনটি জানিয়েছে কুল ব্যবসায়ী ও চাষীরা। 

সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর এলাকার আলমগীর খাঁর পতিত জমিতে কুল চাষ করে একদিকে যেমন নিজেরা আর্থিকভাবে স্বচ্ছল হচ্ছেন অন্যদিকে পুষ্টির ঘাটতি পূরণসহ জাতীয় অর্থনীতিতে ব্যাপক অবদান রাখছেন। কম খরচে বেশী লাভ হওয়ার কারনে আপেল, বাউ ও থাই জাতের কুল চাষ করা হয়েছে। তাই (বরই) চাষ এনে দিয়েছে নতুন বিপ­ব। এ এলাকায় নিয়মিত অন্যান্য ফসল উৎপাদনের পাশাপাশি এটি একটি উল্লেখযোগ্য অর্থকারী ফসল। যা কৃষিক্ষেত্রে এনে দিয়েছে নতুন বিপ­ব। কুল বা বরই হচ্ছে বাংলাদেশে অন্যতম একটি সুস্বাদু ও পুষ্টিকর ফল। শুক্রবার সরজমিনে গিয়ে দেখা যায় আলমগীর খাঁ দুই বিঘা জমিতে ও একই এলাকার বামনপাড়া মো¯—ফা কারীগরের ১৮ বিঘা জমিতে  গত  কয়েক বছর  যাবৎ কুল চাষ করে লাভজনক হওয়ায় কৃষ্ণনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় চাষিরা তাদের বাগানে ও বাড়িতে কুল চাষ সম্প্রসারণ করেছেন। চাষিরা বলেছেন, খুব অল্প সময়ের মধ্যেই বল আপেল, থাই সুন্দরী ও বাউকুল গাছে ফল ধরে। মাত্র ৪ মাস সময়ের মধ্যেই  কুল গাছে ফলন আসে। ফলে অনেক যুবক কুল চাষে এগিয়ে এসেছেন এবং অর্থনৈতিকভাব অনেকেই স্বাবলম্বী হয়ে উঠেছেন। স্থানীয় ইউপি মেম্বর জবেদ বলেন আমার এলাকার অধিকাংশ বেকার যুবকরা কুল চাষে চুকেছে,তারা কুল চাষ করে ব্যাপকভাবে সফল, এ কুল যেমন স্বাদ, তেমনই মিষ্টি, যার কারনে প্রতিদিন বাগান কুল ঢাকা,খুলনা, যশোর সহ বিভিন্ন এলাকায় যাচ্ছে, এছাড়া এ কুল বাগানে অনেক মানুষের কর্মসংস্থানও হচ্ছে। উপসহকারী কৃষি কর্মকর্তা ফার“ক হোসেন বলেন,আমার এই এলাকায় প্রায় ১০ হেক্টর জমিতে এবার কুল চাষ হয়েছে, তবে অন্যবারের তুলনায় এবার ফলন ও অনেক বেশী, বাজার দাম ও অনেক বেশী, যার কারনে কৃষকরা এবার অনেক লাভবান হবেন।  তিনি আরো বলেন, কুল চাষ ভাল হওয়ায় দিনে দিনে এ এলাকার মানুষ কুল চাষের দিকে চুকে পড়ছেন,সাতক্ষীরার এলাকার কুল দেশের বিভিন্ন এলাকায় যাচ্ছে, এর ব্যাপক চাহিদা থাকায় কৃষকরা অধিক আগ্রহে কুল চাষে ঝুকছেন এবং ভালো লাভ হওয়ায় তারা স্বাবলম্বী হয়ে উঠছেন, তবে এ সসয়  কৃষকরা বলেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এখানকার কুল বিদেশে রপ্তানি করা সম্ভব বলে তারা  মনে করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status