|
যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ধরপাকড় শুরু, আতঙ্ক
নতুন সময় ডেস্ক
|
![]() যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ধরপাকড় শুরু, আতঙ্ক ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) বিভিন্ন জায়গায় অবৈধ অভিবাসী সন্দেহভাজন প্রায় ৩শ জনকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। সন্দেহ হলেই ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করছে তারা। আইসিই- এর নেতৃত্বে একটি মাল্টি-এজেন্সি বোস্টন, ডেনভার, ফিলাডেলফিয়া, আটলান্টা, সিয়াটেল, ওয়াশিংটন, ডিসি এবং মিয়ামির আশেপাশে অপরাধীদের গ্রেপ্তার করেছে। এদিকে নিউইয়র্কের ব্রুকলিন বরোর ফুলটন এলাকায় সাদা পোশাকে অভিযান চালিয়ে বুধবার চার বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিভিন্ন মাধ্যমে প্রচার করা হচ্ছে। যদিও তার সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। তবে নিরাপত্তার কারণে তাদের নাম পরিচয় প্রকাশ করা হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত অ্যাটর্নি মঈন চৌধুরী। জানান, বুধবার সকালেই তিনি গ্রেপ্তারের সংবাদ পেয়েছেন। তিনি সকল বাংলাদেশিকে বৈধ আইডি সাথে রেখে চলাফেরা করার পরামর্শ দেন। ট্রাম্প প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা মিডিয়াকে জানান, আইসিই তাদের নিয়মিত কাজ করবে, আজ (বুধবার ) থেকে শুরু হয়েছে, অবৈধদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া চলতে থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
