ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬ ● ৪ কার্তিক ১৪৩৩
যোগ্যতা না থাকা সত্ত্বেও ডব্লিউএইচও’র পদ পান পুতুল: দুদক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 20 January, 2025, 12:24 PM

যোগ্যতা না থাকা সত্ত্বেও ডব্লিউএইচও’র পদ পান পুতুল: দুদক

যোগ্যতা না থাকা সত্ত্বেও ডব্লিউএইচও’র পদ পান পুতুল: দুদক

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অটিস্টিক সেলকে ব্যবহার করে ভুয়া প্রকল্পের নামে রাষ্ট্রের বিপুল অর্থ আত্মসাৎ করার অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে। দুর্নীতি দমন কমিশন (দুদক) বলছে, বিতর্কিত এই ব্যক্তির বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বাংলাদেশের প্রতিনিধিত্বের মাধ্যমে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে তাকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদ বাতিল করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়ে চিঠি দিতে যাচ্ছে দুদক। একই দাবি জানানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়কে।
 
চিঠিতে বলা হয়েছে, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের ‘যোগ্যতা না থাকা সত্ত্বেও’ অনৈতিকভাবে প্রধানমন্ত্রীর ক্ষমতা ব্যবহার করে শেখ হাসিনা তার ডব্লিউএইচও’র দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক নিয়োগে ভূমিকা রেখেছেন। কোনো কারণ ছাড়াই শেখ হাসিনা তার মেয়েকে বিভিন্ন রাষ্ট্রীয় সফরে সফরসঙ্গী করে অপচয় করা হয় সরকারের অর্থ।
 
এ ছাড়া দুর্নীতির আশ্রয় নিয়ে পুতুল নিজ নামে পূর্বাচল নতুন শহরে ১০ কাঠা প্লট বরাদ্দ, ‘সূচনা ফাউন্ডেশন’ নামে একটি প্রতিষ্ঠান খুলে বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক উপঢৌকন আদায়ের অভিযোগ করা হয়েছে দুদকের চিঠিতে।
 
শেখ হাসিনা ও এম এ ওয়াজেদ মিয়ার মেয়ে পুতুল ডব্লিউএইচও’র দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক। আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে। তার মেয়ে পুতুলের বিরুদ্ধেও একাধিক মামলা হয়। এর মধ্যে ‘তথ্য গোপন ও ক্ষমতার অপব্যবহার’ করে পূর্বাচলে পুতুলের নামে প্লট বরাদ্দের অভিযোগে একটি মামলা দায়ের করে দুদক।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status